শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জিয়া পরিষদের দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী

আ.লীগের নির্যাতনে খালেদা জিয়া অটল থেকেছেন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৭ আগস্ট ২০২৫.৭:৪৬ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আ.লীগের নির্যাতনে খালেদা জিয়া অটল থেকেছেন
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সংগ্রামের প্রতীক হিসেবে উঠে আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অটল অবস্থান এবং তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে পার্শ্ববর্তী ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা ছড়ানোর চেষ্টা করছে।

আজ রোববার (১৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজিত এক দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর নির্যাতনের মুখেও খালেদা জিয়া কখনো আদর্শচ্যুত হননি। তিনি চাইলে আপস করতে পারতেন, শেখ হাসিনাকে ছাড় দিতে পারতেন। কিন্তু তা হলে সেটা হতো জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা, গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি সেই পথ অবলম্বন করেননি, বরং মৃত্যুর সঙ্গে একাধিকবার পাঞ্জা লড়েছেন।

রিজভী উল্লেখ করেন, এরশাদের আমল থেকে শুরু করে টানা ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়া দুঃসহ নির্যাতনের শিকার হলেও তাঁকে টলানো যায়নি। যে নেত্রী মৃত্যুভয়কেও জয় করেছেন, শেখ হাসিনার ভয় দেখানোও তাঁকে টলাতে পারেনি। খালেদা জিয়া জনগণের স্বার্থকেই সর্বাগ্রে রেখেছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, খালেদা জিয়ার ওপর নিপীড়ন-অত্যাচার হয়েছে প্রচুর। তবুও তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে কটূ কথা বলেননি। অত্যন্ত নীরবে সব সহ্য করেছেন। যারা তাঁকে শেষ করে দিতে চেয়েছে, তাদের প্রতিও কখনো বিদ্বেষ প্রকাশ করেননি।

ভারতকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, ১৪০০ শিশু-কিশোরের হত্যাকারী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এতে বোঝা যায়, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে এবং ক্ষমতায় থাকতে ভারত কতটা সহযোগিতা করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশের সামনে একটি সুন্দর রাষ্ট্র গড়ার বড় সুযোগ এসেছে। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থে ছোটোখাটো বিষয় নিয়ে অযথা বিরোধ তৈরি করছে। আমরা যদি খালেদা জিয়ার রাজনীতি ও তাঁর ব্যক্তিগত মহত্বকে স্মরণ করি, তাহলে কোনো বিপদ বা স্বৈরতন্ত্র আমাদের দমিয়ে রাখতে পারবে না।

রিজভী তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের শক্তি জনগণ, আর আমাদের ভরসা দেশনেত্রী খালেদা জিয়া। তাঁর দেখানো পথেই এখন নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা স্বাধীনতাকে বিক্রি করতে দেব না, সার্বভৌমত্বকে দুর্বল হতে দেব না, আর গণতন্ত্রকে কেড়ে নেওয়ার সুযোগ দেব না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। আরও বক্তব্য রাখেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম, ইঞ্জিনিয়ার শরিফুজ্জামান, শেরেবাংলা থানা কমিটির সহ-সভাপতি এসএম কবির ও তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিটিজেন্স ব্যাংকে বিএসিএইচ ও বিএফটিএন সংক্রান্ত প্রশিক্ষণ

Next Post

নারায়ণগঞ্জে ৩ চুনার ভাট্টারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Related Posts

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে
অর্থ ও বাণিজ্য

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?
দিনের খবর

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

Next Post
নারায়ণগঞ্জে ৩ চুনার ভাট্টারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে ৩ চুনার ভাট্টারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET