নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ছয় ব্রোকারেজ হাউস থেকে একাধিক অথরাইজড রিপ্রেজেন্টেটিভ (এআর) প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জাহান সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৯৫) তাদের একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত মো. রাকিবুল হাসান, হারপুন সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৩১) তাদের প্রতিনিধি মো. মাসুম হোসাইন, মোহাম্মদী স্টক মার্কেট লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৫) তাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. শাহাদাত হোসাইন,
স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ২৪৯) থেকে আলী নূর মো. রাসেল, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৪৮) তাদের প্রতিনিধি মো. আলামিন এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ১২০) থেকে মো. মোহাম্মদ খালেদ সিফুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতেই এসব অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার করা হয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post