বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ই-করপোরেট রিটার্ন চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬.২:১৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ই-করপোরেট রিটার্ন চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: ই-করপোরেট কর রিটার্ন চালু এবং ভ্যাট আদায়ে জাতীয় মোবাইল অ্যাপ প্রবর্তনের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ, সারচার্জ ধাপে ধাপে প্রত্যাহার, আমানতের সুদে উৎসে কর হ্রাস এবং করপোরেট করহার কমানোর সুপারিশও করেছে সংগঠনটি।

আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআইয়ের পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

ডিসিসিআই জানায়, ই-করপোরেট কর রিটার্ন ব্যবস্থা চালু করা হলে করপোরেট প্রতিষ্ঠানগুলো সহজ, স্বচ্ছ ও নিরাপদভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে। এতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে উঠবে, যা অন্যান্য করসেবার সঙ্গে সংযুক্ত থাকবে এবং অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমাবে।

প্রস্তাবিত ব্যবস্থায় আপিল ও কর ফেরত (রিফান্ড) প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে সম্পন্ন হবে, ফলে সময় ও ব্যয় উভয়ই কমবে। অটোমেটেড পদ্ধতির মাধ্যমে ভুলের সম্ভাবনা কমে যাবে এবং রাজস্ব আদায় বাড়বে বলেও মনে করে সংগঠনটি।

ডিসিসিআই প্রস্তাব করেছে, অ-তালিকাভুক্ত কোম্পানির নিয়মিত করপোরেট করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হোক। বিশেষ করে যারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে এবং কর-সংক্রান্ত শর্তাবলি মেনে চলে, তাদের জন্য এই সুবিধা প্রযোজ্য করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া শেয়ারবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে উৎসে কর কমানোর প্রস্তাব দিয়ে বলা হয়েছে, সিকিউরিটিজের সুদের ওপর উৎসে কর কর্তনের হার (টিডিএস) আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনা যেতে পারে এবং তা উৎসে করের আওতা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত।

সংগঠনটি আরও প্রস্তাব করেছে, উৎসে কর্তিত কর চূড়ান্ত করদায় অপেক্ষা বেশি হলে করদাতাকে তা পরবর্তী করবর্ষে সমন্বয়ের সুযোগ দেওয়া বা নির্ধারিত সময়ের মধ্যে (সর্বোচ্চ ৯০ দিন) রিফান্ড গ্রহণের ব্যবস্থা রাখতে হবে।

ডিসিসিআই মনে করে, করহার কমানো এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা ও সহজীকরণ করা হলে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়বে। বর্তমানে বাজারে প্রায় ৩৫০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। প্রস্তাবিত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে আরও অনেক অ-তালিকাভুক্ত কোম্পানি বাজারে আসতে উৎসাহিত হবে।

এছাড়া প্রাক-বাজেট প্রস্তাবনায় সংগঠনটি আরও ৯টি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেছে, যা দেশের সামগ্রিক ব্যবসা পরিবেশ উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাসকাচোয়ানের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

Next Post

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

Related Posts

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
অর্থ ও বাণিজ্য

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

সাসকাচোয়ানের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ
জাতীয়

সাসকাচোয়ানের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ডিসেম্বরে রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে
অর্থ ও বাণিজ্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

Next Post
৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

ই-করপোরেট রিটার্ন চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের

ই-করপোরেট রিটার্ন চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের

সাসকাচোয়ানের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

সাসকাচোয়ানের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট স্বাভাবিক

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট স্বাভাবিক

ডিসেম্বরে রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET