শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩ | ৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

করতোয়ার বুকজুড়ে দূষণের প্রতিযোগিতা অস্তিত্ব সংকটে জলজ প্রাণী

Share Biz News Share Biz News
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬.১২:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
করতোয়ার বুকজুড়ে দূষণের প্রতিযোগিতা অস্তিত্ব সংকটে জলজ প্রাণী
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মাহবুবা পারভীন: বগুড়ার করতোয়া নদী এখন যেন দূষণের এক ভয়াবহ প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে। বাসাবাড়ি, বাজারঘাট ও সরকারি-বেসরকারি অফিস-আদালত থেকে শুরু করে পৌরসভার বর্জ্যÑসবকিছুই নির্বিচারে ফেলা হচ্ছে নদীতে। এমনকি শৌচাগারের ড্রেন ও নালার সংযোগও সরাসরি নদীর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেডিকেলের বিষাক্ত বর্জ্য। ফলে করতোয়ার পানির মান এতটাই খারাপ হয়েছে যে, বর্ষার তিন মাস বাদে বছরের বাকি সময়ে জলজ প্রাণীর বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শহরের ফতেহ আলী বাজার ও রাজা বাজার এলাকাতেই দূষণের চিত্র সবচেয়ে ভয়াবহ। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হলেও সেগুলো ফেলার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। ফলে অনেকেই সরাসরি নদীতে বর্জ্য ফেলছেন। বিশেষ করে গরু-ছাগল জবাইয়ের পর অবশিষ্টাংশ নদীতে ফেলার কারণে দূষণ আরও তীব্র আকার ধারণ করছে।
রাজাবাজার আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, ‘বগুড়া বড় শহর হওয়ায় প্রতিদিন প্রচুর বর্জ্য তৈরি হয়। কিন্তু সেগুলো ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন নেই। বাধ্য হয়েই অনেকে নদীতে ফেলছে।’
করতোয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত বগুড়া জেলা কারাগার থেকেও বর্জ্য সরাসরি ড্রেনের মাধ্যমে নদীতে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জেল সুপার বলেন, ‘এটা শুধু কারাগারের সমস্যা নয়, পুরো শহরের বর্জ্য ব্যবস্থাপনার সংকট। বিকল্প ব্যবস্থা না থাকায়
এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’
এদিকে করতোয়া নদী দখল ও দূষণের অভিযোগে বেসরকারি সংস্থা টিএমএসএসের নাম বারবার উঠে আসছে। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, নদীর গতিপথ পরিবর্তন, অবৈধ স্থাপনা নির্মাণ, বর্জ্য ফেলে ভরাট এবং কারখানার বর্জ্য ফেলার মাধ্যমে নদী দূষণে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘প্রশাসন ছোটখাটো দখলদারদের বিরুদ্ধে অভিযান চালালেও বড় দখলদারদের ক্ষেত্রে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না।’
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৯ সালে জাতীয় নদী রক্ষা কমিশনের পরিদর্শনে করতোয়া নদীর বিভিন্ন স্থানে দখল ও দূষণের চিত্র উঠে আসে। কমিশন জেলা প্রশাসককে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। চিঠিতে টিএমএসএসের বিরুদ্ধে নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগও উল্লেখ করা হয়। একইসঙ্গে নদীতে ময়লা ফেলা বন্ধ, অবৈধ বালু উত্তোলন রোধ এবং কৃত্রিম বাঁধ বা আইল্যান্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে টিএমএসএস। তাদের দাবি, তারা ১৯৯৫ সালে সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য ৪ দশমিক ৯ একর জমি ইজারা নিয়েছে এবং নদী দখলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
করতোয়া দূষণের বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘দূষণ রোধে বিভিন্ন স্থানে সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে ডাস্টবিন স্থাপন করলে সেগুলো চুরি হয়ে যায়। ৩০০ কোটি টাকার একটি পানি শোধনাগার প্রকল্প ছিল, কিন্তু তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’ তিনি নদী দখল ও দূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন।
আইন অনুযায়ী, নদী দখল বা দূষণের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের খসড়া জাতীয় নদী রক্ষা কমিশন আইনে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। গুরুতর ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধানও রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে হাইকোর্ট করতোয়া নদীতে সব ধরনের বর্জ্য ফেলা নিষিদ্ধ করে নির্দেশনা দেয়। তবুও বাস্তবে সেই নির্দেশনার প্রতিফলন দেখা যাচ্ছে না।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান বলেন, ‘নদী দখল ও দূষণের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে আছি। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তবে প্রশ্ন থেকেই যায়, দীর্ঘদিনের অভিযোগ, তদন্ত প্রতিবেদন এবং আইনি নির্দেশনা থাকার পরও কেন থামছে না করতোয়ার দূষণ? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে একসময় এই নদী শুধুই ইতিহাস হয়ে থাকবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থনীতিতে গতি আসবে : এশীয় উন্নয়ন ব্যাংক

Next Post

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

Related Posts

বাড়ছে রুপার রূপের আভিজাত্য
শীর্ষ খবর

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ
শীর্ষ খবর

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
দিনের খবর

১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

Next Post
কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুঃসহ স্মৃতি নিয়ে বিচার ও পুনর্বাসনের অপেক্ষা

দুঃসহ স্মৃতি নিয়ে বিচার ও পুনর্বাসনের অপেক্ষা

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET