বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কিস্তি পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইএমএফ

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫.১২:৫৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কিস্তি পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইএমএফ
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরবর্তী ঋণ কিস্তি ছাড় না হওয়ার খবর ঘিরে অর্থনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আইএমএফ। বিষয়টি নিয়ে শেয়ার বিজের সঙ্গে কথা বলেছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন অশোক দত্ত

শেয়ার বিজ: আইএমএফের বর্ধিত ঋণ সুবিধার প্রথম ৫টি কিস্তি পেয়েছে বাংলাদেশ। ষষ্ঠ কিস্তি আটকে গেছে এমন খবর ছড়িয়ে পড়েছেÑবিষয়টি কতটা সত্য জানতে চাই।

ড. জাহিদ হোসেন: গভর্নরকে কোট করে ওয়াশিংটনে যে আলোচনা হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত আমরা আইএমএফের থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। আইএমএফ সরাসরি কোনো ঘোষণা দেয়নি, কোনো চিঠিও পাঠায়নি। এমনকি অভ্যন্তরীণ পর্যায়েও কোনো চিঠি আদান-প্রদান বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয় না। মূল বিষয় হলো, প্রোগ্রামটা অন ট্র্যাকে আছে কি না?

জুন মাসে আইএমএফ এসে মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেয়। এরপর বোর্ড সিদ্ধান্ত নেয় প্রোগ্রামের আকার বাড়ানোর। তারা তখনই ৮০০ মিলিয়ন ডলার যোগ করেছে এবং মেয়াদও বাড়িয়েছে। আগে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুনে। এখন আরও এক বছর বাড়ানো হয়েছে। এখন যে অন্তর্বর্তী সরকার এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এসব কিছু জেনেই তো তারা এত কিছু করেছে। তাহলে প্রশ্ন আসে, এখন অক্টোবরে হঠাৎ কী এমন ঘটল যে তারা পুনর্মূল্যায়ন পেছাচ্ছে?

শেয়ার বিজ: তাহলে কি নির্বাচনই এ বিলম্বের কারণ?

ড. জাহিদ হোসেন: দেখুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেÑএটা নতুন কিছু নয়। জুন মাসেই তো ওরা জানত! তাহলে তখন কেন বলেনি, নতুন সরকার এলে তবেই পরবর্তী কিস্তি ছাড়ব। এখন অক্টোবর এসে যদি বলে, নির্বাচন আছে, একটু দেখি, তাহলে প্রশ্ন উঠবেইÑকী বদলে গেল?

ষড়যন্ত্রতত্ত্ব বা জল্পনা করার কিছু নেই, তবে আইএমএফের মুখ থেকে একটা আনুষ্ঠানিক ব্যাখ্যা আমদের পাওয়া উচিত। গভর্নর বলেছেন, টাকা না এলে সমস্যা নেইÑরিজার্ভ এখন তুলনামূলক ভালো। কিন্তু  নীতি সহায়তা বজায় থাকা জরুরি। আমি এটার সঙ্গে একমত।

সংস্কার থেমে গেলে সেটাই বড় ক্ষতি। কারণ সংস্কারই হচ্ছে আসল লক্ষ্য, টাকা নয়। আইএমএফের প্রোগ্রাম যদি অনট্র্যাক থাকে, তাহলে কিস্তি আটকে থাকার কারণও যৌতিকভাবে থাকা উচিত। নির্বাচন কোনো অজুহাত হতে পারে না।

শেয়ার বিজ: সংস্কার প্রক্রিয়া কি অন ট্র্যাকে আছে?

ড. জাহিদ হোসেন: এ প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইএমএফের কর্মসূচিতে ইউপিসি, আইপি, স্ট্রাকচারাল বেঞ্চমার্কÑএসব শর্ত নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হয়। যেমন রাজস্ব আহরণ, ব্যাংক খাত সংস্কার, বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা ইত্যাদি।

এগুলো কি সময়মতো হচ্ছে?

রাজস্বের ক্ষেত্রে (রেভিনিউ টার্গেট) অর্জন হয়নিÑএটা আমরা জানি। ব্যাংকিং রিস্ট্রাকচারিংয়ে অগ্রগতি ধীর; তবে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু প্রশ্ন হলো, আইএমএফের মানদণ্ডে কি সেটা যথেষ্ট? যদি প্রোগ্রাম অনট্র্যাক থাকে, তাহলে ডিসবার্সমেন্ট (কিস্তি ছাড়) হবে না কেন? ইলেকশন তো একটা দেশের স্বাভাবিক প্রক্রিয়াÑএটাকে পজিটিভ দিক হিসেবেই দেখা উচিত।

শেয়ার বিজ: তাহলে কি অর্থনৈতিক প্রশাসনে ধারাবাহিকতা থাকবে?

ড. জাহিদ হোসেন: অবশ্যই। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এগুলো তো আর রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। গভর্নর বা ডেপুটি গভর্নরদের মেয়াদ ও দায়িত্ব নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তাই প্রশাসনিক ধারাবাহিকতা থাকবে। আইএমএফও তো আমাদের উন্নয়ন সহযোগী। তাই যুক্তিগতভাবে তাদের প্রোগ্রাম থেমে থাকার কোনো কারণ দেখি না।

শেয়ার বিজ: বেতন বৃদ্ধি ‘সেলফ ফাইন্যান্সিং’ বলা হচ্ছে এটা কতটা বাস্তবসম্মত?

ড. জাহিদ হোসেন: অর্থ মন্ত্রণালয় বলছে, বেতন বাড়ালে নাকি রাজস্ব স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবেÑএই যুক্তি অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা কঠিন। রাজস্ব বাড়ানো মানে কর-নীতিতে পরিবর্তন ও কাঠামোগত সংস্কার শুধু বেতন বাড়ালে রাজস্ব ‘অটোমেটিক’ বাড়ে না। এই হিসাবটা মেলাতে হবে আর এখন সেটাই মিলছে না।

শেয়ার বিজ: ভারতের কিছু সংবাদমাধ্যম বলেছে, আইএমএফ ও বিশ্বব্যাংক বাংলাদেশে সহায়তা বন্ধ করেছে এটা কতটা সত্য?

ড. জাহিদ হোসেন: এই খবর পুরোপুরি বিকৃত ও বিভ্রান্তিকর। আইএমএফ বা বিশ্বব্যাংক কেউই সহায়তা বন্ধ করেনি।

বিশ্বব্যাংকের নিয়ম হলো, যদি কোনো দেশ বাজেট সাপোর্ট নিতে চায় এবং আইএমএফের প্রোগ্রাম অনট্র্যাক থাকে, তাহলে সমস্যা হয় না। আইএমএফ এখনও বলেনি যে প্রোগ্রাম অনট্র্যাক নেই। তাই বিশ্বব্যাংকের সহায়তা থেমে যাওয়ার প্রশ্নই আসে না।

শেয়ার বিজ: তাহলে আপনি মূল সমস্যাটা কোথায় দেখছেন?

ড. জাহিদ হোসেন: আমার মনে হয়, আমরা কিছু একটা মিস করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্ন্যান্স, রিফরম বিল, পলিসি কমিটির কাঠামো এ বিষয়গুলো এখন উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় আছে। হয়তো সেই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু জুনে যখন আইএমএফ তিন সপ্তাহ ঢাকায় থেকে আলোচনা করে বোর্ডে রিপোর্ট দেয়, তখন তো সব ঠিকই চলছিল। এখন অক্টোবরে এসে হঠাৎ থেমে যাওয়া এটার একটা লজিক্যাল ব্যাখ্যা প্রয়োজন।

শেয়ার বিজ: সামগ্রিকভাবে বর্তমান দেশের অর্থনীতিকে আপনি কীভাবে দেখছেন?

ড. জাহিদ হোসেন: আইএমএফ ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যেখানে গত বছর ছিল প্রায় ৪ শতাংশ।

অতএব, এটা কোনোভাবেই ‘প্রবৃদ্ধি কমেছে’ বলা যায় না। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি সব সংস্থার পূর্বাভাসই ৪.৮ থেকে ৫ শতাংশের মধ্যে। শুধু সরকারের পূর্বাভাস কিছুটা বেশি, ৫.৫ শতাংশ। অর্থনীতি এখন কঠিন সময় পার করছে, কিন্তু ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে বলা যাবে বাংলাদেশ ভালোই করছে। কারণ এটি এশিয়ার গড় প্রবৃদ্ধির চেয়েও বেশি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জ্বালানি সংকটে বন্ধ মালির সব শিক্ষাপ্রতিষ্ঠান

Next Post

তুচ্ছ ঘটনায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ব্যাপক তাণ্ডব

Related Posts

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের
জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
তুচ্ছ ঘটনায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ব্যাপক তাণ্ডব

তুচ্ছ ঘটনায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ব্যাপক তাণ্ডব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET