মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, কার্যালয় ভাঙচুর

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫.৬:০৬ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, কার্যালয় ভাঙচুর
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিএনপি নেতার ওপর হামলা এবং তার দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজারে তাকে মারপিট করা হয়। আহত বিএনপি নেতার ভাই দুলাল শেখ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আটজনের বিরুদ্ধে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত নেতার নাম রাশিদুল জামান (৫৫)। তিনি কয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তার হাত, মুখ, পিঠ এবং পায়ের মাংস পেশিতে আঘাতের ক্ষত রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেছেন, ‘‘এটি অভ্যন্তরীণ ক্রোন্দলের ফল। আহত বিএনপি নেতার ভাই লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গেছে, কালোয়া বাজারে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয় থাকলেও সম্প্রতি রাশিদুল জাম্মান আরেকটি কার্যালয় খোলায় নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা তার কার্যালয়ে হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন রাশিদুল জামান বলেন, ‘‘কালোয়া বাজারে আমার দলীয় কার্যালয় রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের বিএনপি নেতাদের ছত্র ছায়ায় কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের ভাই সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওলি জোয়ার্দার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিন্টু খন্দকার, আওয়ামী লীগ সমর্থক ইয়ারুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং কার্যালয় ভাঙচুর করে।’’

সুষ্ঠু বিচারের আশায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে কয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওলি জোয়ার্দার মোবাইল ফোনে বলেন, ‘‘বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ ক্রোন্দলে হামলা হয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়।’’

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বকুল হোসেনও হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘অন্য এলাকা থেকে এসে রাশিদুল বাজারের শান্তি নষ্ট করছেন। কোনো হামলার ঘটনা ঘটেনি বরং রাশিদুল নিজেই তার কার্যালয়ের ছবি খুলে নিয়ে চলে গেছেন।’’

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকায় ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৮৪৫, মৃত্যু ৪

Next Post

বাঁধা নেই বিসিবির নির্বাচনে

Related Posts

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স
সারা বাংলা

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

হম্মদপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবকের মৃত্যু : হত্যার অভিযোগ
সারা বাংলা

হম্মদপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবকের মৃত্যু : হত্যার অভিযোগ

Next Post
বাঁধা নেই বিসিবির নির্বাচনে

বাঁধা নেই বিসিবির নির্বাচনে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএসইসি ও উত্তরা গ্রুপের বৈঠক, ব্যবসা সম্প্রসারণে জোর

বিএসইসি ও উত্তরা গ্রুপের বৈঠক, ব্যবসা সম্প্রসারণে জোর

ব্যাংক ঋণ শোধে লার্ক টেক্সটাইলের কাছ থেকে ৯.৫ কোটি টাকা নিচ্ছে রিং সাইন

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধার ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’: ট্রাম্প

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধার ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’: ট্রাম্প

দেশজুড়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

দেশজুড়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

গ্রাহকের টাকা হাতিয়ে লাপাত্তা গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স

গ্রাহকের টাকা হাতিয়ে লাপাত্তা গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET