বুধবার, ১৩ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

থানায় অভিযোগ ভুক্তভোগী নারীর

গাজীপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৫ মে ২০২৬.৮:৪৫ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গাজীপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দরা মৌজায় আদালতের স্থিতাবস্থা ও আইনি নির্দেশনা অমান্য করে এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী কোহিনূর আক্তার (৪৫) সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, চান্দরা মৌজায় ১২ শতাংশ জমি ক্রয় করে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন কোহিনূর আক্তার ও তার আত্মীয়রা। অভিযোগ উঠেছে, সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আতাউর রহমান আতা নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই নারীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাগানের গাছ কেটে ফেলে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী গত ২১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯১) করেন। পরবর্তীতে প্রতিকার চেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ১২১৮/২০২৫) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি), টঙ্গীকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং গাছা থানার ওসিকে ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

কোহিনূর আক্তারের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার রাতের আঁধারে বিবাদীরা ওই জমিতে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান। বর্তমানে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

গাছা থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, আবেদনটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দিবালোকে কিশোরীকে তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

Next Post

বিএমডিএর সুবিধাভোগী ১৫ লক্ষাধিক পরিবার

Related Posts

গাসিক প্রশাসকের আহ্বান ‘কর দিন, নগর গড়ুন’
শেষ পাতা

গাসিক প্রশাসকের আহ্বান ‘কর দিন, নগর গড়ুন’

কুড়িগ্রাম জেলা পরিষদ হবে আত্মনির্ভরশীলতার মডেল
শেষ পাতা

কুড়িগ্রাম জেলা পরিষদ হবে আত্মনির্ভরশীলতার মডেল

শ্রমিকদের বিভিন্ন ফান্ডের কোটি টাকা আত্মসাৎ
শীর্ষ খবর

পাহাড় ও পরিবেশ ধ্বংসে জড়িত সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা

Next Post
বিএমডিএর সুবিধাভোগী ১৫ লক্ষাধিক পরিবার

বিএমডিএর সুবিধাভোগী ১৫ লক্ষাধিক পরিবার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সমৃদ্ধিশালী দেশ গড়তে প্রয়োজন প্রযুক্তিতে দক্ষ জনশক্তি

নৈতিকতা হারালে সম্পদ হয়ে যায় বোঝা

সোনালি সময়ে বাংলাদেশ

কি খাবেন-কি খাবেন না

শিশু লালনে বর্তমান মায়েদের চ্যালেঞ্জ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET