বুধবার, ১৩ মে, ২০২৬
২৯ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

৪০ শতাংশ মওকুফ সুবিধায় গাজীপুরে কর মেলা

গাসিক প্রশাসকের আহ্বান ‘কর দিন, নগর গড়ুন’

Share Biz News Share Biz News
বুধবার, ১৩ মে ২০২৬.১২:২১ পূর্বাহ্ণ
বিভাগ - শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গাসিক প্রশাসকের আহ্বান ‘কর দিন, নগর গড়ুন’
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর: ‘একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্বনির্ভর নগর গড়ে তুলতে নাগরিকদের কর প্রদানের বিকল্প নেই। কর প্রদান শুধু আইনগত দায়িত্ব নয়, এটি নগর উন্নয়নে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ’Ñগাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকারের এমন বক্তব্যে আজ মঙ্গলবার থেকে মহানগরের আটটি জোনে একযোগে শুরু হয়েছে মাসব্যাপী ‘কর মেলা ২০২৬’।
‘সবাই মিলে দেব কর, সিটি করপোরেশন হবে স্বনির্ভর’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার মাধ্যমে নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করা, বকেয়া কর আদায় বৃদ্ধি এবং সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা শক্তিশালীর উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, অঞ্চল-৪-এর কর নির্ধারণ কর্মকর্তা আতাউর রসূল ভূঁইয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল, লাইসেন্স কর্মকর্তা আব্দুর রশিদসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
মেলায় আবাসিক হোল্ডিং মালিকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। বকেয়াসহ চলতি অর্থবছরের কর একত্রে পরিশোধ করলে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে। ফলে প্রথম দিন থেকেই নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ করা গেছে।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের করের অর্থ দিয়েই নগরের অবকাঠামো উন্নয়ন, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, আলোকায়ন এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কর আদায়ের বিকল্প নেই। জনগণের সহযোগিতা ছাড়া একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব নয়।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। কর মেলার মাধ্যমে নাগরিকদের জন্য হয়রানিমুক্ত পরিবেশে সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর মেলা চলাকালে প্রতিটি জোনে বিশেষ বুথ, তথ্য সহায়তা কেন্দ এবং পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে কর পরিশোধ করতে পারেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রাম জেলা পরিষদ হবে আত্মনির্ভরশীলতার মডেল

Next Post

অর্থনৈতিক খাত রাজনীতির বাইরে রাখতে চায় সরকার

Related Posts

কুড়িগ্রাম জেলা পরিষদ হবে আত্মনির্ভরশীলতার মডেল
শেষ পাতা

কুড়িগ্রাম জেলা পরিষদ হবে আত্মনির্ভরশীলতার মডেল

শ্রমিকদের বিভিন্ন ফান্ডের কোটি টাকা আত্মসাৎ
শীর্ষ খবর

পাহাড় ও পরিবেশ ধ্বংসে জড়িত সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা

শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সারা বাংলা

শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Next Post
অর্থনৈতিক খাত রাজনীতির বাইরে রাখতে চায় সরকার

অর্থনৈতিক খাত রাজনীতির বাইরে রাখতে চায় সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET