রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা এখনও কাটছে না : দেবপ্রিয় ভট্টাচার্য

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫.১:১৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের ‘পক্ষশক্তি’ অনেক হলেও একটি সুষ্ঠু নির্বাচন করা নিয়ে যে শঙ্কা, সেটি দূর হচ্ছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ক্রমান্বয়ে একটি অবধারিত বিষয়ে পরিণত হয়েছে। নাগরিকরা নির্বাচন চায়, প্রধান প্রধান রাজনৈতিক দল নির্বাচন চায়, ব্যবসায়ী গোষ্ঠী নির্বাচন চায়, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন চায় এবং অন্তর্বর্তী সরকারও নির্বাচন চায়। ফলে নির্বাচনের পক্ষের শক্তি অনেক। কিন্তু সুষ্ঠু নির্বাচন করা নিয়ে শঙ্কা-সেই শঙ্কা দূরীভূত হচ্ছে না।

গতকাল বুধবার চট্টগ্রামে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’ আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দূর করে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, নির্বাচন হবে সেটা সবাই মেনে নিচ্ছে। কিন্তু ভালো নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে-এ নিয়ে শঙ্কা এখনও কাটছে না। ড. ইউনূস বলেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবেন। আমরা তা দেখার অপেক্ষায় আছি।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আমাদের দেশটা ক্ষমতাকেন্দ্রিক। দেশকে নাগরিকবান্ধব করে গড়ে তুলতে হবে। প্রতিটি জায়গায় নাগরিক ফোরাম গড়ে তুলতে হবে, নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরেন। তারা পরবর্তী সরকারের কাছে নিরাপত্তা, সুশাসন, মানবিক ও নাগরিক অধিকার, অসাম্প্রদায়িকতা, দুর্নীতিমুক্ত দেশ, স্বচ্ছতা ও জবাবদিহি এবং তৃতীয় লিঙ্গের মর্যাদার বিষয়গুলো প্রধান্য দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑসিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর নাজিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর সেকান্দার খান, অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সমাজকল্যাণ সম্পাদক তাহসিনা রহমান, উত্তরণ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি প্রমুখ।

সভা থেকে জানানো হয়, আগামী ২০ ডিসেম্বর ৮টি জেলার মানুষ ও ১৮টি বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের প্রত্যাশাগুলো রাজনৈতিক দলগুলোর সামনে নাগরিক ইশতেহার হিসেবে তুলে ধরা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নিষিদ্ধ পণ্য আমদানি বন্ধ না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার

Next Post

বিদেশে শ্রমিক পাঠিয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা লুট

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা
অর্থ ও বাণিজ্য

আবারো বাড়ল ১২ কেজি সিলিন্ডারে দাম

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

Next Post

বিদেশে শ্রমিক পাঠিয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা লুট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সন্তানকে উদ্বুদ্ধ করবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET