বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গ্রাহকের আস্থা অর্জনে ভূমিকা রাখুক বিমা আইন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫.৮:৪১ অপরাহ্ণ
বিভাগ - সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গ্রাহকের আস্থা অর্জনে ভূমিকা রাখুক বিমা আইন
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

বিমা আইন সংশোধনে ‘এক পরিবারের শেয়ার ১০ শতাংশের বেশি নয়’ মর্মে যে উদ্যোগ নিতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), তা যুগোপযোগী এবং এ খাতে স্বচ্ছতা আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই ধারণা।

ইতোমধ্যে সংশোধিত আইনের খসড়ার ওপর সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও সর্বসাধারণের মতামত নেয়া শুরু হচ্ছে। এ আইনে পরিবর্তন আনা হলে এবং তা যথারীতি পরিপালিত হলে বিমা খাতের অস্পষ্টতা ও দুর্বলতা দূর হবে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আইডিআরএ এত দিন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের ভূমিকায় ছিল আইন হালনাগাদ কারা হলে আইডিআরএর ক্ষমতাও বাড়বে। বিদ্যমান আইনে কোনো বিমা কোম্পানির পরিচালনা পর্ষদ আইডিআরএ ভেঙে দিতে পারে না। আইন সংশোধন হলে তা সম্ভব হবে। ফলে আশা করা যায়, এ ক্ষেত্রে কর্তৃত্ববাদী মানসিকতার পরিবর্তন হবে। বিমা আইন সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের মধ্যে বিমা কোম্পানিকে কেন্দ্রীভূত করা যাবে না। কোনো পরিবারের সদস্যদের হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা অন্যের সঙ্গে যৌথভাবে বা উভয়ভাবে ১০ শতাংশের বেশি শেয়ার থাকতে পারবে না। এছাড়া শর্ত ও নির্দেশনা অনুযায়ী বিমা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে কি না, এখন থেকে তা সময়ে সময়ে পরীক্ষা করবে নিয়ন্ত্রক সংস্থা।

আইডিআরএ’র তথ্যমতে, বর্তমানে দেশে ৮২টি বিমা কোম্পানি ব্যবসা পরিচালনা করে। এর মধ্যে ৩৬টি জীবন বিমা ও ৪৬টি সাধারণ বিমা। গত ১৪ বছরে ২৬ লাখের বেশি বিমা পলিসি বাতিল হয়েছে। ২০২৪ সালে বিমা দাবি নিষ্পত্তির হার ছিল ৫৭ শতাংশ, অর্থাৎ ১৬ হাজার ৪৮৪ কোটি টাকার দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে মাত্র ৯ হাজার ৪৭৬ কোটি টাকা। এতে প্রতীয়মান হয় বিপুলসংখ্যক সেবাগ্রহীতা যথানিয়মে বিমাসুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

দাবি নিষ্পত্তির জন্য কোম্পানির সম্পত্তি বিক্রিও করতে পারবে নিয়ন্ত্রক সংস্থা। এটি কঠোরভাবে স্বচ্ছতার সঙ্গে মেনে চললে পলিসিগ্রাহকরা সুফল পাবেন।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পরিচালক, শেয়ারহোল্ডার বা তাদের পরিবারের সদস্যরা বিমা কোম্পানির সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিতে পারবেন না। এ আইন বিমা কোম্পানিগুলো মেনে চলছে কি না, তা নিশ্চিত হতে নিয়ন্ত্রক সংস্থার উচিত হবে সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠানের আইডিআরএ থেকে ছাড়পত্র নেয়া।

বিমা কোম্পানির মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রাখতে প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়দের সংগঠনটির সভাপতি নির্বাচন করে থাকেন। তার মাধ্যমে দলীয় তহবিলে বড় অঙ্কের অনুদান দিয়ে থাকেন বিমা মালিকরা। কৌশলে তারা নিজেদের অনিয়ম, দুর্নীতি চাপা দিয়ে থাকেন এবং সরকারের কাছ থেকে গ্রাহকের স্বার্থের পরিপন্থি সুবিধা নিয়ে থাকেন। এমন প্রবণতাও রয়েছে। পলিসিগ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হলেই বিমা আইন সার্থক হবে। তবে বিমাব্যবসার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজা নিয়ে ‘সুখবর’ আছে: ট্রাম্প

Next Post

ফ্যাসিবাদের বিষবৃক্ষ ও তার ডালপালা উৎপাটন জরুরি

Related Posts

সম্পাদকীয়

ক্রীড়াঙ্গনে বাধা পেরিয়ে বিশ্বজয় বাংলাদেশের অদম্য নারীদের

সম্পাদকীয়

লিগ্যাল এইড হয়ে উঠেছে অসহায়দের ভরসাস্থল

সম্পাদকীয়

পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনুন

Next Post
ফ্যাসিবাদের বিষবৃক্ষ ও তার ডালপালা উৎপাটন জরুরি

ফ্যাসিবাদের বিষবৃক্ষ ও তার ডালপালা উৎপাটন জরুরি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET