বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ঘুরে দাঁড়ানোর চেষ্টা হামি ইন্ডাস্ট্রিজের

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১৯ মে ২০২৬.১:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ঘুরে দাঁড়ানোর চেষ্টা হামি ইন্ডাস্ট্রিজের
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: একসময় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মালিকানা ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন, দীর্ঘ অচলাবস্থা এবং নেতৃত্ব সংকট কাটিয়ে নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এগোতে চায় কোম্পানিটি।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (আগের নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড) বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘হামি’ টিকারে লেনদেন হচ্ছে। কোম্পানিটি বর্তমানে চামড়া ও আনুষঙ্গিক পণ্য খাতের পাশাপাশি কারখানার আংশিক অংশ ভাড়া এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।
২০২৪ সালের মার্চে কোম্পানিটির নাম পরিবর্তন করে ইমাম বাটনের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি করা হয়। একই সময়ে ঔষধ ও রসায়ন খাত থেকে স্থানান্তর করে কোম্পানিটিকে বিবিধ খাতে অন্তর্ভুক্ত করা হয়।
কোম্পানির সূত্রে জানা যায়, মূল উদ্যোক্তা বা মালিকপক্ষ দেশত্যাগ করায় একসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে সাধারণ শেয়ারহোল্ডার এএসএম হাসিব হাসানের কাছে কোম্পানির দায়িত্ব অর্পণ করা হয়।
তবে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এএসএম হাসিব হাসানের আকস্মিক মৃত্যুর পর কোম্পানিটির কার্যক্রমে আবারও স্থবিরতা নেমে আসে। নতুন বোর্ড পুনর্গঠন এবং নেতৃত্ব নির্ধারণে জটিলতা তৈরি হয়। বর্তমানে একমাত্র শেয়ারহোল্ডার পরিচালক কোম্পানির পরিচালন ব্যয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এরই মধ্যে ২০২৫ সালের ১৫ এপ্রিল বিএসইসি একটি টিম গঠন করে। পরে প্রতিনিধিদল ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয় এবং চট্টগ্রামে অবস্থিত কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে কোনো ধরনের অনিয়ম না পেয়ে সন্তোষ প্রকাশ করা হয় বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
লোকসান কাটিয়ে পুনরায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) টিম বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এ জন্য আধুনিক অটোমেটিক মেশিন ক্রয় এবং জুতা তৈরির ইউনিট সম্প্রসারণের কাজ চলছে বলে জানা গেছে। কোম্পানিটি প্রাথমিকভাবে পুরুষ ও নারীদের জুতা, ব্যাগ, ওয়ালেটসহ বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা করছে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছে কোম্পানির সূত্র।
যদিও বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আর্থিক খাতের চ্যালেঞ্জের কারণে শিল্প খাত চাপের মধ্যে রয়েছে, তারপরও নতুন ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে কোম্পানিটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সুনির্দিষ্ট প্রস্তাবনা

Next Post

সবুজ অর্থায়নে শক্ত অবস্থান তৈরি করছে ইউসিবি

Related Posts

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

Next Post
সবুজ অর্থায়নে শক্ত অবস্থান তৈরি করছে ইউসিবি

সবুজ অর্থায়নে শক্ত অবস্থান তৈরি করছে ইউসিবি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET