বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩ | ৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জাহাজ ভাঙা শিল্পে বীমা বাধ্যতামূলক করুন

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬.১২:৩৬ পূর্বাহ্ণ
বিভাগ - সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ ভাঙা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই শিল্প দেশের ইস্পাত চাহিদার বড় অংশ জোগান দেয়। পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর মানবিক সংকটÑ যেখানে শ্রমিকদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে, অথচ তাদের জন্য নেই ন্যূনতম নিরাপত্তা, চিকিৎসা নিশ্চয়তা কিংবা বীমা সুরক্ষা।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বহু আগেই জাহাজ ভাঙা শিল্পকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে চিহ্নিত করেছে। তবুও বাস্তবতা হলোÑ বাংলাদেশে এই খাতে কর্মরত শ্রমিকদের অধিকাংশই কাজ করছেন অরক্ষিত পরিবেশে। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাব, প্রশিক্ষণের ঘাটতি এবং জরুরি চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। পরিসংখ্যানও এই সংকটের ভয়াবহতা তুলে ধরে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের তথ্য অনুযায়ী, গত এক দশকে শতাধিক শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরও বহু শ্রমিক আহত হয়েছেন। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়Ñ প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি জীবনের গল্প, যা হঠাৎ করেই থেমে গেছে বা দুর্বিষহ হয়ে উঠেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলোÑ এত ঝুঁকিপূর্ণ একটি খাতে এখনও বীমা সুবিধা কার্যত অনুপস্থিত। অথচ বিদ্যমান আইন অনুযায়ী, নির্দিষ্টসংখ্যক শ্রমিক থাকলে বীমা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে এই আইন প্রয়োগে রয়েছে বড় ধরনের শৈথিল্য। অনেক ক্ষেত্রে শ্রমিকদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে মালিকপক্ষ আইনগত দায় এড়িয়ে যাচ্ছে।
বীমা বিশেষজ্ঞদের মতে, সমাধান খুব জটিল নয়। গ্রুপ ইন্স্যুরেন্স বা সমষ্টিগত বীমার মাধ্যমে অল্প প্রিমিয়ামে শ্রমিকদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এতে দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা ব্যয় বহন করা সহজ হবে এবং মৃত্যুর ঘটনায় পরিবার পাবে আর্থিক সহায়তা। তবুও এই উদ্যোগ বাস্তবায়নে মালিকপক্ষের অনীহা এবং সরকারের দুর্বল নজরদারি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কাজেই সরকারকে আরও কঠোর হতে হবে।
এখানে প্রশ্ন আসেÑ শ্রমিকদের জীবন কি এতটাই মূল্যহীন? যে শিল্প দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, সেই শিল্পের শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে কয়েয়কিট বিষয়ের ওপর নজর দিতে হবে।
জাহাজ ভাঙা শিল্পে বীমা বাধ্যতামূলক করে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। অস্থায়ী নিয়োগের অপব্যবহার বন্ধ করে সব শ্রমিককে আইনের আওতায় আনতে হবে। সরকারকে সামাজিক বীমা কর্মসূচি চালু করতে হবে, যাতে স্বল্প আয়ের শ্রমিকরাও সহজে এতে অন্তর্ভুক্ত হতে পারেন। ব্যাংক ঋণ, লাইসেন্স ও রপ্তানি সুবিধার সঙ্গে শ্রমিক কল্যাণ ও বীমা সংযুক্ত করতে হবে। জাহাজ ভাঙা শিল্প শুধু অর্থনৈতিক খাত নয়Ñ এটি মানবিক দায়বদ্ধতারও একটি বড় পরীক্ষা। শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে এই শিল্পের সাফল্য কখনই পূর্ণতা পাবে না। কাজেই শুধু সতর্কবার্তা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। জাহাজ ভাঙা শিল্পে বীমা বাধ্যতামূলক করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

২০২৫ সালে মারা গেছে প্রায় আট হাজার অভিবাসনপ্রত্যাশী

Next Post

জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক

Related Posts

সম্পাদকীয়

‘ইথিক্যাল কোড অব কন্ডাক্ট’ ও যৌন হয়রানি

সম্পাদকীয়

জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক

সম্পাদকীয়

নতুন যুগের ‘হালখাতা’ কৃষক কার্ড

Next Post

জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিরেক্ট লিস্টিংয়ে আসবে দেশীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানি

ডিরেক্ট লিস্টিংয়ে আসবে দেশীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানি

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গড়তে সিডিএর মহাপরিকল্পনা

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গড়তে সিডিএর মহাপরিকল্পনা

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

দুই মাস পর হাজার কোটি টাকা লেনদেন ছাড়াল

তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে দেশে আসছে পেপ্যাল

তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে দেশে আসছে পেপ্যাল




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET