রবিবার, ৩ মে, ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩ | ১৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জুলাই শহিদকন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫.১:১৭ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, পটুয়াখালী : জুলাই অভ্যুত্থানে শহিদ জসিমের কন্যা পটুয়াখালীর দুমকির আলোচিত লামিয়া আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাকিব মুন্সী ওরফে সাকির আল হাসান, সিফাত মুন্সী ও ইমরান মুন্সীকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব মুন্সী ওরফে সাকির আল হাসান, সিফাত মুন্সীকে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গতকাল বুধবার বেলা ১১টায় জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক নিলুফার শিরিন এ রায় দেন। আদালতে ১৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় দেয়া  হয়। রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্তবয়স্ক। ফলে শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।

এদিকে আলোচিত এই মামলার রায়কে ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাত্তার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়। মামলার রায় শোনার জন্য আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে গত ১৮ মার্চ সন্ধ্যায় লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় মো. সাকিব মুন্সি (১৭) ও মো. সিফাত মুন্সির (১৯) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে দুমকি থানার তদন্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আব্দুল্লাহ আল নোমান জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। ন্যায়বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক এ শাস্তি নজির স্থাপন করবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী অ্যাড. মো. মজিবুর রহমান টোটন বলেন, এই মামলার রায় সমাজের জন্য একটি কঠিন বার্তা। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। সে যত প্রভাবশালীই হোক না কেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে জুলাই আন্দোলনের শহিদ জসিম উদ্দিনের কন্যার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জসিম হাওলাদার গত বছরের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা

Next Post

শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে মিশ্র চিত্র, কমেছে লেনদেন

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪
অর্থ ও বাণিজ্য

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে ১০ ব্যাংক

Next Post

শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে মিশ্র চিত্র, কমেছে লেনদেন

ভ্যাটের চাপে পাদুকা শিল্পে ধস, ৫০% কারখানা বন্ধের দাবি প্রস্তুতকারক সমিতির

ভ্যাটের চাপে পাদুকা শিল্পে ধস, ৫০% কারখানা বন্ধের দাবি প্রস্তুতকারক সমিতির

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে ১০ ব্যাংক

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET