বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জেনে নিন রমজানের শুদ্ধাচার

Share Biz News Share Biz News
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬.২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

সৈয়দ মোস্তফা মুনীর উদ্দিন : আত্মিক ফিটনেস বাড়ানোর শ্রেষ্ঠ সময় মাহে রমজান!

বছরের অন্য মাসগুলোর চেয়ে রমজান মাসের মহিমা অনেক বেশি। কারণ এ মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। আত্মশুদ্ধির মাস হিসেবে সমধিক পরিচিত এই মাস। আল্লাহর রহমত ও বরকতে ধন্য এই মাস আমাদের জন্য আত্মিক পরিশুদ্ধি অর্জনের দারুণ একটা উপলক্ষ।

রমজানে কীভাবে আত্মিকভাবে ফিট হওয়া যায় সে ব্যাপারে কোরআন এবং হাদিসে রয়েছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা।

রোজা রাখা

রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রোজা রাখা। প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর রমজানের রোজা রাখা ফরজ।

আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরিদের ওপর। যাতে তোমরা আল্লাহ-সচেতন থাকতে পার। (সুরা বাকারা, আয়াত ১৮৩)

অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখার বিধান। আর বিশেষ কোনো শারীরিক অবস্থার কারণে রোজা রাখা  খুব কষ্টকর হলে সামর্থ্যবানের জন্য বিধান হলো একজন অভাবগ্রস্তকে খাদ্যদান করা।

তবে রমজানে রোজা রাখাটাই সবচেয়ে কল্যাণকরÑবলা হয়েছে সুরা বাকারার ১৮৪নং আয়াতে।

কোরআনের জ্ঞান অর্জন

কোরআনের জ্ঞান অর্জন এমনিতেই সবার জন্য ফরজ। তাছাড়া কোরআন নাজিলের কারণেই যেহেতু রমজান মাসের মহিমা বেড়েছে, তাই পুরো মাসজুড়ে কোয়ালিটি সময় দিতে হবে কোরআনের জ্ঞান অর্জনের জন্য। আরবির পাশাপাশি জানতে হবে বাংলা অর্থও।

আসলে কোরআন আরবি তেলাওয়াত করলে আপনি অবশ্যই নেকি পাবেন; তবে আরবি ভাষাভাষী না হওয়ায় শুধু আরবি পড়ে বা শুনে আপনি কোরআনের মেসেজ বুঝতে পারবেন না। বাংলা মর্মবাণী এ কারণেই জরুরি।

রমজানে আল কোরআনের বাংলা মর্মবাণী পড়ুন বেশি বেশি

পবিত্র রমজানে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল কোরআন বাংলা মর্মবাণী পড়ুন নিয়মিত। আপনার অনুভূতির স্তরে আসবে নতুন উপলব্ধি। কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন আপনি। শুধু আত্মিক ফিটনেসই নয়, এ জ্ঞান আপনাকে উপহার দেবে টোটাল ফিটনেস!

হাদিসের মর্মবাণী পাঠ

হাদিস হলো কোরআনের শিক্ষার ফলিত রূপ। তাই কোরআন বুঝতে হলে হাদিসের জ্ঞান জরুরি।

হাদিসের জ্ঞান অর্জনকে সহজ করতে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকাশ করেছে হাদিস শরিফ বাংলা মর্মবাণী।

রমজানে হাদিসের মর্মবাণী পাঠে মনোযোগী হোন

রমজানজুড়ে এই মর্মবাণী পড়ুন বেশি বেশি; ডুবে যান বাক্যের গভীরে। আপনি পাবেন পথের দিশা। জীবনের বাঁক বদলাবে। আপনার উত্তরণ ঘটবে উচ্চতর মানবে।

দান ও জাকাত

দানের জন্য শ্রেষ্ঠ সময় হলো মাহে রমজান। কারণ রমজান মাসে দানের সওয়াব অন্য যে কোনো মাসের চেয়ে ৭০ গুণ!

অন্যদিকে, রুপার বর্তমান (২০২৩) বাজারদর হিসাবে ৫৫ হাজার টাকা এক চান্দ্র বছর জমা থাকলে আপনাকে জাকাত দিতে হবে। মাহে রমজান জাকাত প্রদানেরও সেরা সময়।

সঙ্ঘবদ্ধ দান ও জাকাত প্রদান করুন কোয়ান্টামে। কারণ এখানে সুপরিকল্পিত ও ফলপ্রসূভাবে দান ও জাকাতের অর্থ ব্যয় করা হয় বহুমুখী সেবা প্রকল্পে। ফলে আপনার প্রদত্ত অর্থের সর্বোত্তম সদ্ব্যবহার যেমন হবে, তেমনি সঙ্ঘবদ্ধভাবে করায় সওয়াব হবে এককভাবে আদায়ের ৭০ গুণ!

তারাবি নামাজ রমজান মাসের বিশেষ অনুষঙ্গ তারাবিহ সালাত। নবীজি (সা.) সুন্নত হিসেবে সচেষ্ট হোন তারাবিহ নামাজ আদায়ে।

নবীজি (সা.) বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবিহ সালাত আদায় করবে, সে গুনাহ থেকে এরূপ পবিত্র হবে, যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। (সুনানে নাসাঈ)

তাহাজ্জুদ নামাজ

তাহাজ্জুদের সালাত রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। এ সালাতের রাকাত সংখ্যা সর্বনিম্ন দুই, সর্বোচ্চ ১২।

আবু হুরায়রা (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন, ফরজ সালাতের পর সব নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ সালাত, তথা রাতের সালাত। (মুসলিম, তিরমিজি, নাসাঈ)

তাহাজ্জুদ আদায়ের জন্য ঘুম থেকে ওঠা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। তবে রমজান মাসে সাহরি গ্রহণের জন্য যেহেতু উঠতেই হয়, আরেকটু আগে উঠে আপনি অনায়াসে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবেন। আত্মিক ফিটনেস অর্জনের অপূর্ব সুযোগ এই আমল।

এতেকাফ

এতেকাফ প্রত্যেক বিশ্বাসীর জন্য জরুরি। নবীজি (সা.) রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন এবং এতেকাফ করতে বলেছেন।

এতেকাফ করলে আপনার জীবনাচরণ পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন আল্লাহর রহমত বরকতে পূর্ণ হয়ে যাবে।

শবেকদরের ইবাদত

পবিত্র রজনী কদর খোঁজার জন্য যে ইবাদত আমরা করি আল্লাহ তা এত পছন্দ করেন যে স্বয়ং নবীজির (সা.) কাছেও তিনি শবেকদরের নির্দিষ্ট দিন প্রকাশ করেননি।

নবীজি (সা.) বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর খুঁজবে।

শবেকদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম

কদরের রাতের ইবাদত-বন্দেগি হাজার মাসের ইবাদত-বন্দেগির চেয়েও উত্তম।

কদরের রাত যেহেতু রমজানের শেষ দশকে লুকায়িত আছে, তাই হিসাব করে বেজোড় রাতগুলোতে আপনি নৈশায়ন তথা ইবাদতের মধ্য দিয়ে রাতযাপনের জন্য বাছাই করে নিতে পারেন।

আত্মশুদ্ধির চেষ্টা

শুধু পানাহার বর্জন করাই রোজা নয়। নবীজি (সা.) বলছেন, প্রকৃত রোজা হচ্ছে অপ্রয়োজনীয় কথা, ঝগড়া-ফাসাদ, তর্ক-বিতর্ক, অশ্লীল-খারাপ আচরণ ইত্যাদি যাবতীয় গুনাহর কাজ থেকে বেঁচে থাকা।

রমজান মাসে আমরা যদি অপ্রয়োজনীয় কথা, গিবত, পরনিন্দা, পরচর্চা থেকে মুক্ত থাকি; তর্ক-বিতর্ক এড়িয়ে চলি, রিঅ্যাক্টিভ না হই, তাহলে আমাদের আত্মিক শক্তি জাগ্রত হবে। জৈবিকতার শৃঙ্খল তথা লোভ লালসা রাগ-ক্ষোভ ঘৃণা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে আমরা অর্জন করব আত্মিক ফিটনেস।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এলপি গ্যাসে কমলো ভ্যাট ও শুল্ক

Next Post

রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার

রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET