শেয়ার বিজ ডেস্ক: দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এগিয়ে নিতে দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ড. মাহমুদ ওসমান ইমাম এবং ফাউন্ডেশনের সভাপতি ও সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি সালমা চৌধুরী ও মোঃ আরফান আলী, বিজনেস স্টাডিজ অনুষদের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।
প্রিন্ট করুন











Discussion about this post