নিজস্ব প্রতিবেদক: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ১৩২ শিশুর মধ্যে অনেকের শরীরে জ্বর, শরীরে লালচে দানা এবং শ্বাসকষ্টসহ হামজনিত উপসর্গ দেখা গেছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং ভিড়পূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রিন্ট করুন









Discussion about this post