সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩ | ৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬.৬:০৪ অপরাহ্ণ
বিভাগ - ফিচার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শরীফ আহমেদ: নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়? নির্বাচন এলেই দেশ সরব হয়ে ওঠে। পোস্টার, মিছিল, শ্লোগান, প্রতিশ্রুতি- সবকিছু আলো পায়। রাজনৈতিক দলগুলোর কণ্ঠ উচ্চকিত হয়, সামাজিক যোগাযোগমাধ্যম গরম থাকে, টেলিভিশনের পর্দা ব্যস্ত হয়ে পড়ে বিশ্লেষণে। কিন্তু এই আলোর আড়ালে যে মানুষগুলো সারাদিন ছুটে বেড়ান, তাদের কথা ক’জন মনে রাখে? ভোরের কুয়াশা ভেদ করে শুরু হয় তাদের দিন। এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটে চলা। উত্তেজিত পরিবেশ, অনিশ্চিত পরিস্থিতি, কখনো ঝুঁকি, কখনো অপমান; সবকিছুকে সঙ্গী করেই সাংবাদিকরা সংগ্রহ করেন প্রতিটি খবর। কোথাও বিশৃঙ্খলা, কোথাও সংঘর্ষের আশঙ্কা, কোথাও প্রশাসনিক টানাপোড়েন সবকিছুর মাঝেই তারা খোঁজেন সত্য। জনগণের জানার অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য।

খেয়ে না খেয়ে, বিশ্রাম ছাড়াই দায়িত্ব পালন করেন তারা। কখনো মোটরসাইকেলে, কখনো পায়ে হেঁটে, কখনো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে একটি নির্ভুল তথ্য সংগ্রহের চেষ্টা। মাঠের বাস্তবতা যাচাই না করলে যে সংবাদ পূর্ণতা পায় না, এই বোধ থেকেই তাদের অবিরাম ছুটে চলা।

কিন্তু দিনশেষে যখন শিরোনাম প্রকাশিত হয়, যখন পোর্টালে ভিউ বাড়ে, যখন প্রতিষ্ঠান বিজ্ঞাপনের হিসাব কষে, তখন সেই মাঠের সাংবাদিক কোথায় দাঁড়িয়ে থাকেন? আলোচনার কেন্দ্রে থাকেন সম্পাদক, টকশো বিশ্লেষক, স্টুডিও মুখ। অথচ যে মানুষটি রোদে পুড়ে, ঝুঁকি নিয়ে সংবাদটি সংগ্রহ করেছেন তাঁর নাম অনেক সময় খবরের ভেতরেই হারিয়ে যায়।

তাদের প্রাপ্য সম্মানী কি নিশ্চিত?
তাদের নিরাপত্তা কি সুনিশ্চিত?
তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন কি সত্যিই হয়?

হয়তো কিছু সুবিধাভোগী ব্যতিক্রম আছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মাঠের সংবাদকর্মীরা আজও অবহেলিত। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের সংগ্রাম আরও কঠিন। সীমিত সুযোগ-সুবিধা, অনিশ্চিত পারিশ্রমিক, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাব; সব মিলিয়ে তারা লড়াই করেন নীরবে। মূল অফিসে বসে থাকা বিভিন্ন বিটের সম্পাদকদের যে কষ্ট করতে হয় না, সেই কষ্টটাই প্রতিদিন বহন করেন মাঠের রিপোর্টাররা। এডিটর সম্পাদনার দায়িত্ব পালন করেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু যে সংবাদটি মাঠে-ঘাটে ঘুরে, তথ্য যাচাই করে, ঝুঁকি নিয়ে তৈরি করা হয়, তার মূল্যায়ন কতটুকু?

অনেক ক্ষেত্রেই মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের কাজ চলে ‘মর্জি’র ওপর। নির্দিষ্ট বেতন নেই, চুক্তি নেই, নিরাপত্তা নেই। কখনো সম্মানীরড় আশ্বাস, কখনো বিজ্ঞাপন আনার চাপ, কখনো প্রভাবশালীদের বিরাগভাজন হওয়ার ভয়- সব মিলিয়ে এক অনিশ্চিত পেশাজীবন। অথচ সংবাদ পরিবেশন করে তারাই গণতন্ত্রকে শক্তিশালী করেন। তারা রাষ্ট্র ও জনগণের মাঝে তথ্যের সেতুবন্ধন রচনা করেন। তাদের নির্ভীক উপস্থিতি না থাকলে ভোটকেন্দ্রের বাস্তবতা, প্রান্তিক মানুষের কণ্ঠ, অনিয়মের খবর কিছুই প্রকাশ্যে আসত না। কিন্তু পরিহাস এই যে, গণতন্ত্রের প্রহরী হয়েও নিজেরাই থাকেন অনিরাপদ, অনিশ্চিত ও অবমূল্যায়িত।

খবরের কাগজে রাজনীতির জয়-পরাজয় বিশ্লেষিত হয়, জোট-ভাঙাগড়া নিয়ে তর্ক-বিতর্ক চলে, কিন্তু সাংবাদিকের ন্যায্য অধিকার নিয়ে আলোচনা হয় ক’বার? তাদের শ্রমঘণ্টা, ঝুঁকি ভাতা, স্বাস্থ্য সুরক্ষা, আইনি সহায়তা.. এসব কি প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত?

সময় এসেছে স্পষ্ট করে বলার-
গণমাধ্যমের শক্ত ভিত গড়ে ওঠে মাঠের সাংবাদিকদের ঘাম, ত্যাগ ও সততার উপর। তাদের প্রাপ্য মর্যাদা, সুরক্ষা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত না করে শক্তিশালী গণতন্ত্রের কথা বলা কেবলই ভান। নীরব এই সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া এখন আর দয়া নয়, এটি ন্যায্য অধিকার। এ দাবি শুধু সাংবাদিকদের নয়, এটি গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিকের দাবি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

Next Post

প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

Related Posts

শফিকুল আলমের জ্ঞানচর্চার পথচলা
ফিচার

শফিকুল আলমের জ্ঞানচর্চার পথচলা

মাত্র ৩ ফুট লম্বা মানুষ! ৬১ হাজার বছর আগে কেন হারিয়ে গেল ফ্লোরেস দ্বীপের হবিটরা?
দিনের খবর

মাত্র ৩ ফুট লম্বা মানুষ! ৬১ হাজার বছর আগে কেন হারিয়ে গেল ফ্লোরেস দ্বীপের হবিটরা?

পত্রিকা

বহুজাতিক কোম্পানির বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশি এক্সিকিউটিভরা

Next Post
প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে পাশে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় দেশ’ উদ্যোগ

বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে পাশে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় দেশ’ উদ্যোগ

ভি৭০ এফই: ভ্রমণে ব্যাটারি দুশ্চিন্তার অবসান, দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত স্মার্টফোন

ভি৭০ এফই: ভ্রমণে ব্যাটারি দুশ্চিন্তার অবসান, দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত স্মার্টফোন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET