শেয়ার বিজ ডেস্ক: রাজধানী ঢাকায় দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চলমান ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর অংশ হিসেবে সম্প্রতি কৃষিবিদ ইন্সটিটিউটে এক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এস এম ওয়ালি উল মোর্শেদ ও মোহাম্মাদ আল-আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন এসইভিপি ও কনজুমার ব্যাংকিং প্রধান শামীম মোর্শেদ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান মোঃ আহসান উল আলম, এসইভিপি ও এসএমই ডিভিশন প্রধান আসিফ খানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টাউন হল মিটিংয়ে ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা করে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় করা এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি ব্যাংকের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।
প্রিন্ট করুন










Discussion about this post