বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ন্যাশনাল গার্ড মোতায়েনে ছয় মাসে ব্যয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার

Share Biz News Share Biz News
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ন্যাশনাল গার্ড মোতায়েনে ছয় মাসে ব্যয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শহরগুলোয় গত ছয় মাসে ন্যাশনাল গার্ড ও ফেডারেল বাহিনী মোতায়েনের পেছনে মার্কিন করদাতাদের প্রায় ৪৯ কোটি ৬০ লাখ ডলার ব্যয় হয়েছে। কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) সামপ্রতিক এক প্রতিবেদনে এই বিপুল ব্যয়ের তথ্য উঠে এসেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান এবং অপরাধ দমনের অজুহাতে ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন শহরে এই বাহিনী মোতায়েন করেন, যা নিয়ে বর্তমানে দেশজুড়ে তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে।

সিবিওর তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, মেমফিস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরগুলোয় এই অভিযান চালানো হয়। লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করা হয়েছিল।

অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে অপরাধ ও গৃহহীনতা মোকাবিলা এবং মেমফিসে জননিরাপত্তার কারণ দেখিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন রাখা হয়েছে। এছাড়া ফেডারেল ভবন রক্ষার নামে পোর্টল্যান্ড ও শিকাগোতে বিতর্কিত অভিযান চালানো হয়, যার বেশ কিছু পরে আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায়।

বছরের শেষ দিকে নিউ অরলিন্সেও অঙ্গরাজ্যের সম্মতিতে জননিরাপত্তা নিশ্চিতে বাহিনী মোতায়েন করা হয়। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, প্রতিজন সেনার জন্য প্রতিদিন গড়ে ২৬০ ডলার ব্যয় হয়েছে, যার মধ্যে তাদের বেতন, ভাতা, আবাসন, খাবার এবং যাতায়াত খরচ অন্তর্ভুক্ত।

বর্তমান গতিধারা অব্যাহত থাকলে ২০২৬ সালে এই ব্যয়ের পরিমাণ মাসে ৯ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর দেশজুড়ে যে বিক্ষোভ হয়েছিল, বর্তমান মোতায়েন সেই সময়কার ব্যপ্তিকে ছাড়িয়ে গেছে, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটিক সিনেটর জেফ মার্কলি। তিনি এই উদ্যোগকে করদাতাদের অর্থের অপব্যবহার এবং বেআইনি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

যদিও আইনি জটিলতার কারণে লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও পোর্টল্যান্ডে গত ডিসেম্বরের মধ্যে অভিযান শেষ হয়েছে, তবে রাজধানী ওয়াশিংটন ডিসি ও মেমফিসে এখনো মোতায়েন বজায় রয়েছে। সিবিও জানিয়েছে, এই হিসাবের মধ্যে শুধু সামরিক মোতায়েন ও অপারেশনাল খরচ ধরা হয়েছে; অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা অন্যান্য ফেডারেল সংস্থার বাজেট এর অন্তর্ভুক্ত নয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিদ্যুৎ চাহিদা কমলেও তৃতীয় প্রান্তিকে স্থিতিশীলতা বজায় রেখেছে আদানি পাওয়ার

Next Post

কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post

কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET