বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিদ্যুৎ চাহিদা কমলেও তৃতীয় প্রান্তিকে স্থিতিশীলতা বজায় রেখেছে আদানি পাওয়ার

Share Biz News Share Biz News
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : স্বাভাবিক অবস্থার চেয়ে দীর্ঘ বর্ষাকাল, তুলনামূলকভাবে শীতল আবহাওয়া এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন বৃদ্ধির প্রভাবে বিদ্যুতের চাহিদা কমেছে। এর মধ্য দিয়েও চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে আর্থিক ও পরিচালন ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রেখেছে ভারতের শীর্ষ বেসরকারি তাপ বিদ্যুৎ উৎপাদক আদানি পাওয়ার লিমিটেড (এপিএল)।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে কোম্পানির মোট বিদ্যুৎ বিক্রি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৬ বিলিয়ন ইউনিট, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউনিট। এই সময়ে বিদ্যুতের উৎপাদন ১৭ হাজার ৫৫০ মেগাওয়াট থেকে বেড়ে ১৮ হাজার ১৫০ মেগাওয়াটে পৌঁছেছে। তবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ব্যবহার হার (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) কমে ৬২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তবে কিছু বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদ্যুৎ গ্রহণ কমে যাওয়া এবং খোলা বাজারে বিদ্যুৎ বিক্রির পরিমাণ হ্রাস পাওয়ায় উৎপাদন সক্ষমতার ব্যবহারের হার (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) ৬৩ দশমিক ৯ শতাংশ থেকে কমে ৬২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

তৃতীয় প্রান্তিকে মোট রাজস্ব আয় হয়েছে ১২ হাজার ৭১৭ কোটি রুপি, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ হাজার ৪৩৪ কোটি রুপি। আন্তর্জাতিক কয়লার দাম কম থাকায় দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট) আওতায় বিদ্যুৎ সরবরাহের দর এবং খোলা বিদ্যুৎ বাজারে বিক্রির হার কম থাকায় রাজস্বে সামান্য চাপ তৈরি হয়েছে। তবুও দুর্বল বাজার পরিস্থিতির মধ্যেও কর-পূর্ব মুনাফা (ইবিআইটিডিএ) হয়েছে ৪ হাজার ৬৩৬ কোটি রুপি। গত অর্থবছরের এই সময়ে এটি ছিল ৪ হাজার ৭৮৬ কোটি রুপি, যা আয়ের স্থিতিশীলতার প্রতিফলন।

আর্থিক ব্যয় কম হওয়ার ফলে কর-পূর্ব মুনাফা ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৮০০ কোটি রুপিতে পৌঁছাছে। তবে কর-পরবর্তী নিট মুনাফা ২ হাজার ৯৪০ কোটি রুপি থেকে কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৮ কোটি রুপিতে। কারণ আগের অর্থবছরের একই সময়ে এককালীন পূর্ববর্তী সময়ের আয় কম ছিল।

দেশজুড়ে বিদ্যুৎচাহিদা এই ত্রৈমাসিকে প্রায় স্থবির ছিল। সারা দেশে মোট বিদ্যুৎ চাহিদা দাঁড়ায় ৩৯২ বিলিয়ন ইউনিট, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯৩ বিলিয়ন ইউনিট। পাশাপাশি নবায়নযোগ্য শক্তি উৎপাদন বৃদ্ধির ফলে খোলা বিদ্যুৎ বাজারে দরের ওপর চাপ সৃষ্টি হয়। এর প্রভাবে খোলাবাজার ও স্বল্পমেয়াদি ভিত্তিতে বিদ্যুৎ বিক্রি ৪ দশমিক ৬ বিলিয়ন ইউনিট থেকে কমে ৪ দশমিক ৩ বিলিয়ন ইউনিটে নেমে আসে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মার্কিন শুল্ক হুমকির মুখে নতি স্বীকার করবে না ইউরোপ

Next Post

ন্যাশনাল গার্ড মোতায়েনে ছয় মাসে ব্যয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
ন্যাশনাল গার্ড মোতায়েনে ছয় মাসে ব্যয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার

ন্যাশনাল গার্ড মোতায়েনে ছয় মাসে ব্যয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET