নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে ভালো-মন্দ সব ধরনের প্রতিষ্ঠানের ঢালাও দরপতন হয়েছে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই পুঁজিবাজারে দরপতন হলো।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু
দুপুর ১২টার পর থেকে ঢালাও দরপতন হতে থাকে। যা অব্যাহত
থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে দর কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৫৫টির এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে ১২৯টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৯টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৬৩টির এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৬৩টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১টির দর বেড়েছে। বিপরীতে ২৩টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।
দর কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ পয়েন্টে নেমে গেছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৪২ কোটি ১৫ লাখ টাকা।
এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪ লাখ টাকার। ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে টেকনো ড্রাগস, আরডি ফুড, এশিয়াটিক ল্যাবরেটরি, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনসিসি ব্যাংক এবং শাইনপুকুর সিরামিকস।
অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১১১টির এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩২ কোটি ১১ লাখ টাকা।
প্রিন্ট করুন











Discussion about this post