রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া

Share Biz News Share Biz News
বুধবার, ২০ আগস্ট ২০২৫.১২:৩৯ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কাঁচা পেঁপে ছাড়া সব সবজির দাম বেড়েছে। বেশির ভাগ সবজির মৌসুম শেষ হওয়া এবং টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে গতকাল মঙ্গলবার দেখা গেছে, কচুরলতি, বরবটি, ঝিঙ্গা, ধন্দুল, কাঁকরোলের মতো সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ ৯০ টাকা, করোলা ১০০ টাকা, পটোল ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা আর লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মিষ্টিকুমড়া কেজিপ্রতি ৬০ টাকা, কচু ৬০ টাকা, শসা ৭০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা। টমেটোর দাম সর্বোচ্চ, কেজিপ্রতি ১৬০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কাঁচামরিচের দামও চড়া- কেজিপ্রতি ২৪০ টাকা। একমাত্র কাঁচা পেঁপেই কিছুটা স্বস্তি, কেজিপ্রতি ৩০ টাকা।

রাজধানীর মালিবাগ বাজারের এক ক্রেতা আবুল কালাম বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বেশি। গেল বেশ কিছু দিন ধরেই এমন বাড়তি দাম যাচ্ছে। বাজারে শুধু পেঁপের দাম ৩০ টাকা কেজি আর মিষ্টিকুমড়া ৬০ টাকা, বাকি সব সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। কিছু কিছু সবজি এর চেয়েও বেশি। এভাবে যদি সবজির দাম এত বেশি থাকে তাহলে আমরা কিভাবে সবজি কিনব? মাছ-মাংসের দাম না হয় বাদই দিলাম কিন্তু বর্তমানে তো সবজি কেনারও উপায় নেই।

রামপুরা বাজারের আরেক ক্রেতা বলেন, বেশ কিছু দিন ধরে সবজির দাম অতিরিক্ত বেশি। সাধারণ মানুষ এতো বেশি দামে সবজি স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন না। বিক্রেতারা বলছে সরবরাহ কম কিন্তু আসল কারণ কি তা মনিটরিংয়ের কোনো ব্যবস্থা দেখছি না। বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। শুধু বিক্রেতারা বলে যাচ্ছেন সবজির দাম বেশি, সরবরাহ কম- এই যুক্তিই দিচ্ছে দীর্ঘদিন ধরে।

সবজির দাম বৃদ্ধির বিষয়ে খিলগাঁ বাজারের এক সবজি বিক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ কম। এর মধ্যে বেশির ভাগ সবজির মৌসুম শেষ হয়েছে, নতুন করে এখনও সবজি উঠতে শুরু করেনি ফলে বাজারে সবজির সরবরাহ কমেছে। এছাড়া টানা কিছু দিন বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ফলে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে রাজধানীর খুচরা বাজারে সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে।

তিনি বলেন, পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম পাল্লাপ্রতি অনেক বাড়তি যাচ্ছে, সেখানে থেকে কিনে আমাদেরও খুচরা বাজারে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি সবজির দাম বৃদ্ধির ফলে আমাদের বিক্রি আগের চেয়ে কমেছে। আগে যে ক্রেতা এক কেজি সবজি কিনতো এখন সেই ক্রেতাই আধাকেজি সবজি কিনছেন।

এদিকে বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে দেশি মসুর ডালের দাম। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। আদার দাম ২০০ থেকে ২২০ টাকা। তবে কমেছে রসুনের দাম।

দীর্ঘদিন ১২০ টাকা ডজন থাকলেও কয়েকদিন ধরে ডিমের দাম বেড়ে ১৫০ টাকা হয়েছে। বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা। সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।

কোরবানির ঈদের পর বেড়ে যাওয়া চালের দাম আর কমেনি। তবে সামনে কমতে পারে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। চালের দামে সরকারের সরাসরি হস্তক্ষেপ দরকার বলে মনে করেন ভোক্তারা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

Next Post

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা
অর্থ ও বাণিজ্য

আবারো বাড়ল ১২ কেজি সিলিন্ডারে দাম

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

Next Post
গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সন্তানকে উদ্বুদ্ধ করবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET