বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

Share Biz News Share Biz News
বুধবার, ২২ এপ্রিল ২০২৬.১২:৫৬ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক শিল্প এবং সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার লক্ষ্যে প্রথমবারের মতো একটি পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগটি মূলত পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথরেখা তৈরির প্রতিশ্রুতিরই বলিষ্ঠ প্রতিফলন।
বিজিএমইএর এই ব্যতিক্রমী পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, সুচিন্তিত মতামত ও সুপারিশ তুলে ধরবেন।
পডকাস্ট সিরিজে উঠে আসবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও এর সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের গতিপ্রকৃতি এবং শিল্প প্রবৃদ্ধি ও সক্ষমতার ওপর এর প্রভাবের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তথ্যনির্ভর ও গভীর এই আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের সামনে গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্যÑ যা বাণিজ্য, ব্যবসা এবং অর্থনৈতিক সুশাসনে আরও কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
সংগঠনটির এই পডকাস্ট সিরিজে তৈরি পোশাক শিল্প নিয়ে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ও অপপ্রচার দূর করার প্রয়াসও থাকবে। এর মাধ্যমে তথ্যের বস্তুনিষ্ঠতা ও ভারসাম্য বজায় রেখে এই খাতের প্রকৃত সম্ভাবনা ও বাস্তবতা সবার সামনে তুলে ধরবে বিজিএমইএ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের বিশাল অবদান থাকা সত্ত্বেও এই খাতটি প্রায়ই ভুল ব্যাখ্যার শিকার হয়। এই উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলোর পাশাপাশি-এর অপার সম্ভাবনাগুলোকেও সামনে আনবে, যেখানে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিরা ও বিশেষজ্ঞরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সত্যনিষ্ঠ বয়ান তুলে ধরবেন।
এই দূরদর্শী উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে এর অন্যতম রূপকার সংগঠনের পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, পোশাক শিল্পের সমসাময়িক চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ এবং তা মোকাবিলায় কার্যকর কর্মকৌশল নির্ধারণে এই পডকাস্ট সিরিজটি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগটি বিশ্ববাসীর কাছে পোশাক শিল্পের প্রকৃত এবং ইতিবাচক চিত্র তুলে ধরার একটি অনন্য সুযোগ তৈরি করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তিকে আরও সুসংহত করবে।
বিশ্ববাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের পোশাক খাত যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিজিএমইএ এর এই পডকাস্ট সিরিজ একটি দূরদর্শী যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি তথ্যনির্ভর সংলাপ ও নীতি-নির্ধারণী সম্পৃক্ততার মাধ্যমে শিল্পের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
ইতোমধ্যেই এই সিরিজের দুটি পর্ব প্রচারিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় সব বিষয় নিয়ে আরও বেশ কিছু পর্ব বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই পর্বগুলো বিজিএমইএ-এর অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একযোগে সম্প্রচার করা হচ্ছে, যা স্টেকহোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।
আসন্ন পর্বগুলোর নিয়মিত আপডেট পেতে বিজিএমইএ-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর সঙ্গেই থাকুন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Next Post

২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

Related Posts

২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের
অর্থ ও বাণিজ্য

২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে ৯০০ কোটির ঘরে লেনদেন, বেড়েছে সব সূচক

Next Post
২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমিকদের অনিরাপদ জীবনে নেই বীমা সুবিধা

শ্রমিকদের অনিরাপদ জীবনে নেই বীমা সুবিধা

প্রিমিয়াম বাড়লেও দাবি পূরণে ব্যর্থ কোম্পানি

প্রিমিয়াম বাড়লেও দাবি পূরণে ব্যর্থ কোম্পানি

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ঋণখেলাপিদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই : অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

চলতি মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET