বুধবার, ১৩ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ফ্যাসিবাদবিরোধী চেতনায় পুলিশকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১০ মে ২০২৬.২:১৮ অপরাহ্ণ
বিভাগ - জাতীয়, দিনের খবর, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ফ্যাসিবাদবিরোধী চেতনায় পুলিশকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি যেন পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তিনি স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে জনগণের পাশে দাঁড়াতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আজ রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস-এ আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এটি সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনস, যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত ঘুমন্ত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধে শহীদ সব পুলিশ সদস্যের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বলেন, শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। যেসব শহীদ পুলিশ সদস্য দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, সেই স্বাধীনতা রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব। তিনি বলেন, “স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আমরা নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।”

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে মেজর জিয়ার বিদ্রোহ এবং ঢাকায় রাজারবাগ পুলিশের প্রতিরোধ স্বাধীনতার লড়াইকে বেগবান করেছিল। একই সঙ্গে তিনি ১৯৭১ সালে সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রে রাখার পেছনের রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে গবেষণার আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আজকের এই প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মমর্যাদা ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে চলার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।” এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদানেরও প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সূচকের উত্থানে চলছে লেনদেন, প্রথম ঘণ্টায় লেনদেন ২১৭ কোটি টাকা

Next Post

বিএসইসির সঙ্গে সমন্বয়হীনতায় পিছিয়ে কমোডিটি এক্সচেঞ্জ চালু: সিএসই এমডি

Related Posts

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে
দিনের খবর

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

অর্থনৈতিক খাত রাজনীতির বাইরে রাখতে চায় সরকার
প্রথম পাতা

অর্থনৈতিক খাত রাজনীতির বাইরে রাখতে চায় সরকার

শ্রমিকদের বিভিন্ন ফান্ডের কোটি টাকা আত্মসাৎ
শীর্ষ খবর

পাহাড় ও পরিবেশ ধ্বংসে জড়িত সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা

Next Post
বিএসইসির সঙ্গে সমন্বয়হীনতায় পিছিয়ে কমোডিটি এক্সচেঞ্জ চালু: সিএসই এমডি

বিএসইসির সঙ্গে সমন্বয়হীনতায় পিছিয়ে কমোডিটি এক্সচেঞ্জ চালু: সিএসই এমডি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET