বুধবার, ২০ মে, ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬.২:৫৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সই করা নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নতুন এই নোট ইস্যু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও নোটটি ছাড়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের এ নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।

নোটের সামনের অংশের বাঁ পাশে রয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে।

এ ছাড়া নোটের বাঁ দিকে দুই মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই দেখা যায়। সামনের অংশে গিলোশ প্যাটার্নের ওপরে মাইক্রোপ্রিন্টে অসংখ্য ‘বাংলাদেশ’ শব্দও মুদ্রিত রয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোটও বাজারে ছাড়া হয়েছে। সোমবার মতিঝিল কার্যালয় থেকে এসব নোট বিতরণ শুরু হয়। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয়েও পাওয়া যাবে এসব নোট।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরবর্তী সময়ে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে।

চব্বিশের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নকশার মুদ্রায় বাদ দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অন্তর্বর্তী সরকার ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশায় মুদ্রা ছাপানো শুরু করে।

এর আগে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের নতুন নকশার নোট বাজারে আসে। বর্তমানে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোটে কেবল স্বাক্ষর পরিবর্তন করে পুনর্মুদ্রণ করা হয়েছে। তবে নোটের রং, নিরাপত্তা বৈশিষ্ট্য ও আকার অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশায় এখনো ১ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানো হয়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

Next Post

লেনদেন কমলেও ঊর্ধ্বমুখী ডিএসই সূচক

Related Posts

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

Next Post
ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান

লেনদেন কমলেও ঊর্ধ্বমুখী ডিএসই সূচক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET