বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বৈশ্বিক অনিশ্চয়তায় সুদের হার অপরিবর্তিত রেখেছে ব্রাজিল

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বৈশ্বিক অনিশ্চয়তায় সুদের হার  অপরিবর্তিত রেখেছে ব্রাজিল
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : মার্কিন অর্থনৈতিক নীতি নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকায় ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক বুধবার তার বেঞ্চমার্ক (নীতিনির্ধারণী) সুদের হার ১৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে। খবর- এএফপি।

গত জুলাই থেকে টানা সাতবার মূল্যস্ফীতি বৃদ্ধির ধারাবাহিকতা শেষ করে, ব্যাংকটি সুদের হার ১৫ শতাংশে  রেখেছে, যা বিশ্বের সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি।

ব্যাংকের মুদ্রানীতি কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক নীতি ও অর্থনৈতিক পূর্বাভাস’ অনিশ্চিত থাকায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য সতর্কতা প্রয়োজন।

তারা বলেছে, এই সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার কৌশলের অংশ।

২০২৫ সালে ব্রাজিলে মুদ্রাস্ফীতি ৪ দশমিক  ৮ শতাংশ এবং ২০২৬ সালে ৪ দশমিক ৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৩ শতাংশ লক্ষ্যমাত্রার সীমা অতিক্রম করছে।

মুদ্রা কমিটি বলেছে যে তারা ‘ব্রাজিলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার ওপর নজর রাখছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগস্ট মাসে কার্যকর হওয়া ব্রাজিলের আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এই পদক্ষেপগুলো প্রকাশ্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যা মূলত ট্রাম্পের মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিক্রিয়া।

বলসোনারো গত সপ্তাহে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

এর আগে, ওয়াশিংটন ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, তবে কিছু গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্যের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে যেমন বিমান, কমলার রস, গাছের গুঁড়ি থেকে তৈরি পাল্প, ব্রাজিল বাদাম, কিছু লোহা, স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য।

শুল্ক আরোপের মাধ্যমে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অতি-ডানপন্থি মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ব্রাজিলকে শাস্তি দেয়ার জন্য আমেরিকান অর্থনৈতিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। যাকে তিনি অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বিচারের মুখোমুখি করেছেন।

ট্রাম্প বিশ্বজুড়ে অর্থনীতির ওপর যে শুল্ক আরোপ করছেন তার বিপরীতে ব্রাজিলের বিরুদ্ধে ব্যবস্থাগুলো প্রকাশ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করা হয়েছে। এতে শতাব্দী প্রাচীন বাণিজ্য সম্পর্ক ও ব্রাজিলের মতে ২০২৪ সালে ২৮৪ মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত উপেক্ষা করা হয়েছে।

ব্রাজিলের এই ১৫ শতাংশ নীতিনির্ধারণী সুদের হার যাকে  ‘সেলিক’ বলা হয় তা ২০০৬ সালের পর সর্বোচ্চ এবং এটি বিশ্বের অন্যতম উচ্চ সুদের হার।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংকটি ইতোমধ্যে পরপর সাতবার সুদের হার বাড়িয়েছে। তবে খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি জুন মাসে কিছুটা হ্রাস পেয়েছে, যা সরকারের জনপ্রিয়তার জন্য খুবই সংবেদনশীল একটি ইস্যু ছিল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফেডের সুদহার কমানোর প্রভাবে ইউরোপীয় পুজিবাজার ঊর্ধ্বমুখী সূচনা

Next Post

বেকারত্ব ও দুর্বল ভোক্তা চাহিদায় নড়বরে চীনের অর্থনীতি

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের
আন্তর্জাতিক

ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প
আন্তর্জাতিক

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

Next Post
বেকারত্ব ও দুর্বল ভোক্তা চাহিদায় নড়বরে চীনের অর্থনীতি

বেকারত্ব ও দুর্বল ভোক্তা চাহিদায় নড়বরে চীনের অর্থনীতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET