রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বৈশ্বিক মানে উচ্চশিক্ষা, চাই সমন্বিত উদ্যোগ: শিক্ষামন্ত্রী

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬.১:৫৯ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বৈশ্বিক মানে উচ্চশিক্ষা, চাই সমন্বিত উদ্যোগ: শিক্ষামন্ত্রী
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক মেধাস্বত্ব সূচকে দেশের অবস্থান উন্নত করতে উদ্ভাবন ও সৃজনশীল কাজের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মেধাস্বত্ব নিবন্ধনের প্রশাসনিক জটিলতা কমিয়ে উদ্ভাবকদের উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাস্বত্ব নিয়ে প্রতিযোগিতা আয়োজন এবং শ্রেষ্ঠ উদ্ভাবকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার প্রস্তাব দেন।

‘ব্রেন ড্রেইন’ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে চলে যাচ্ছে। এ প্রবণতা কমাতে ‘রিভার্স ব্রেন’ নীতি গ্রহণের ওপর জোর দেন তিনি।

কারিকুলামের সীমাবদ্ধতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্যহীন কোর্স চালু করা হচ্ছে। তিনি কারিকুলামকে ‘মার্কেট ডিপেন্ডেন্ট’ বা বাজারমুখী করার আহ্বান জানান এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটে গবেষণার বরাদ্দ বাড়াতে হবে। সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।

উচ্চশিক্ষায় সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা যায়। এ সময় অপচয় রোধে ইউজিসিকে একটি সমন্বিত ভর্তি ক্যালেন্ডার প্রণয়নের নির্দেশ দেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে কেবল বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে দেখলে চলবে না; বরং শিক্ষার মান নিশ্চিত করতে কার্যকর তদারকি প্রয়োজন।

তরুণ প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নেতিবাচক দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী নৈতিকতা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তনের কথা জানান।

প্রফেসর ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান।

এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

Next Post

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
অর্থ ও বাণিজ্য

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

Next Post
ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET