মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সিপিডির নির্বাহী পরিচালক

ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ঢালাওভাবে জব্দ ঠিক নয়

Share Biz News Share Biz News
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫.১:০১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যবসায়ীদের ব্যাংক হিসাব  ঢালাওভাবে জব্দ ঠিক নয়
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ঢালাওভাবে জব্দ রাখা ঠিক নয়। বড় ধরনের বিচ্যুতি না থাকলে জব্দ হিসাবগুলো খুলে দেয়া যায়। তা না হলে সার্বিক ব্যবসা-বাণিজ্য, দারিদ্র্য ও কর্মসংস্থানের ওপর বিরাট প্রভাব পড়বে। গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ’ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি।

ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক। দুর্বল শাসনব্যবস্থার মধ্যে দিয়ে শক্তিশালী অর্থনীতি পরিচালনা সম্ভব নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সুষ্ঠু অর্থনীতি গড়া যায় না। স্বল্প মেয়াদি সরকার দীর্ঘদিন চলা অর্থনীতির জন্য ক্ষতিকর; এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে বাধা তৈরি হয়। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সরকার অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

ফাহমিদা খাতুন আরও বলেন, গত এক বছরে অর্থনীতির কিছু সূচক ধরে রাখা গেলেও সার্বিক সংকট কাটেনি, দারিদ্র্যও কমছে না। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতে সুশাসনের অভাব ছিল। রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক অনুমোদন দেয়া হয়েছিল, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। ব্যাংকগুলোকে সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নিয়েছে, তা জটিল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতের মাফিয়াদের সুবিধা দিয়েছেন। তার ভাষায়, তখন দেশে ‘মাফিয়া অর্থনীতি’র শাসন চলছিল। ইসলামী ব্যাংকসহ একাধিক ভালো ব্যাংক লুণ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এসব আর্থিক খাতের মাফিয়ারা ব্যাংকের আমানতকারীদের টাকা আত্মসাৎ করার পাশাপাশি বিদেশে পাচারও করেছে। ফলে এখন ব্যাংক গ্রাহকেরা আতঙ্ক ও উদ্বেগে রয়েছেন। অনেকে চিকিৎসা ব্যয়ের মতো জরুরি প্রয়োজনেও ব্যাংকে রাখা নিজের অর্থ তুলতে পারছেন না।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা বিতার্কিকেরা সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম, প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট আবুল বশির খান, সাংবাদিক মো. আলমগীর হোসেন এবং সাংবাদিক রেফায়েত উল্লাহ মীরধা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ষষ্ঠীতে শুরু দুর্গাপূজা

Next Post

চাকরির জন্য ৩৬ শতাংশ বেকার আত্মীয় ও বন্ধুদের দ্বারস্থ হন

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

দাপট দেখানোর পরদিনই পতনে বীমা খাত

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনের সিএসই পরিদর্শন
অর্থ ও বাণিজ্য

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনের সিএসই পরিদর্শন

অর্থ ও বাণিজ্য

ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ

Next Post
চাকরির জন্য ৩৬ শতাংশ বেকার  আত্মীয় ও বন্ধুদের দ্বারস্থ হন

চাকরির জন্য ৩৬ শতাংশ বেকার আত্মীয় ও বন্ধুদের দ্বারস্থ হন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

দেশজুড়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET