প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে গ্যাস চুরির অভিযোগে এ-২ ওয়াশিং প্ল্যান্ট ডাইং নামে এক কারখানায় অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আজ রোববার (১৭ মে) বিকেলে উপজেলার দিঘিবরাব সাঈদ মার্কেট এলাকায় রূপগঞ্জ জোবিওর প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সার্বিক সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার রাশেদ খান।
এ-২ ওয়াশিং প্ল্যান্ট ডাইং অবৈধভাবে নির্মিত ৩/৪” ডায়ার সার্ভিস লাইন কিলিংয়ের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৬টি হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১৩টি ইস্টার বার্নার ও ২৩০ ফুট হোস পাইপ জব্দ করা হয়েছে।
অভিযানে পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিতাস কর্তৃপক্ষ জানায়, অভিযান পরিচালনা অবাহত আছে, আমরা যেখানে অবৈধ সংযোগের সন্ধান পাবো সেখানেই অভিযান পরিচালনা করবো।
প্রিন্ট করুন











Discussion about this post