বুধবার, ১৩ মে, ২০২৬
২৯ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ১৮ অভিবাসী

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫.১২:০৬ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে  নিহত ১৮ অভিবাসী
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৫০ অভিবাসী। গত মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইওএম বলেছে, তোবরুক উপকূলে নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ১০ জন জীবিতকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কবলে পড়া এই অভিবাসীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত লিবিয়ার তোবরুক একটি উপকূলীয় শহর। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণ-অভ্যুত্থানে মোয়াম্মার আল-গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে লিবিয়া।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের দারিদ্র্য এবং সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে দেশটি।

নিজ দেশ থেকে ছেড়ে আসা এই অভিবাসীরা সাহারা মরুভূমি পেরিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। এক বিবৃতিতে আইওএম বলেছে, নিরাপত্তা ও সুযোগের খোঁজে মানুষ কী ধরনের ভয়ানক ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে, তা সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে।

রয়টার্স বলছে, লিবিয়া এখনও অভিবাসী ও শরণার্থীদের প্রধান ট্রানজিট পয়েন্ট। যদিও এই দেশটিতে পৌঁছানো অভিবাসীরা প্রায়ই শোষণ, নির্যাতন ও প্রাণঘাতী বিপদের মুখোমুখি হন।

সূত্র: রয়টার্স।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৪ কোটি ডলার বিনিয়োগ করবে হানডা

Next Post

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

Related Posts

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ
প্রথম পাতা

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম পাতা

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

Next Post
রাশিয়ার হামলায় ইউক্রেনে  ২৭ জন নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET