বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সিঙ্গেল ডিজিট

সুদে ৩০০০ কোটি টাকার তহবিল চায় রিহ্যাব

Share Biz News Share Biz News
বুধবার, ১১ মার্চ ২০২৬.১:১৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে দেশের আবাসন খাত সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে তিন হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতারা এ দাবি জানান। রিহ্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত ও আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রতিনিধিদলে ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এমএ আউয়াল, পরিচালক মো. কামরুল ইসলাম এবং মিরাজ মুক্তাদির।

রিহ্যাব নেতারা বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০টির বেশি শিল্প খাত যুক্ত রয়েছে এবং প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে আবাসনের চাহিদাও ধারাবাহিকভাবে বাড়ছে।

তবে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থায়নের সংকট এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রিহ্যাব নেতারা। এই পরিস্থিতিতে চলমান প্রকল্পগুলো সচল রাখা এবং আবাসন খাতকে টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে তিন হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

সংগঠনটির নেতাদের মতে, এই তহবিল গঠন করা হলে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাতের নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।

এছাড়া মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি আবাসন ঋণ চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ৩০ বছর মেয়াদি সিঙ্গেল ডিজিট সুদে হাউজিং ঋণ দেওয়ার জন্য বিশেষ তহবিল বা রিফাইন্যান্স স্কিম চালুর প্রস্তাব দিয়েছে রিহ্যাব।

সংগঠনটির দাবিতে আরও বলা হয়, উন্নত দেশের মতো শক্তিশালী মর্টগেজ ব্যাংক প্রতিষ্ঠা করা গেলে দীর্ঘমেয়াদি আবাসন অর্থায়ন সহজ হবে। পাশাপাশি ব্যাংকগুলোয় হাউজিং ঋণ অনুমোদনের প্রক্রিয়া সহজ করা এবং সময় কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত নির্দেশনা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের জন্য ‘ফার্স্ট হোম বায়ার স্কিম’ চালুর প্রস্তাবও দিয়েছে রিহ্যাব। এতে ডাউন পেমেন্ট কমানো এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া পরিবেশবান্ধব আবাসন প্রকল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার কথাও তুলে ধরেন সংগঠনটির নেতারা। গ্রিন বিল্ডিং, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব নির্মাণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে বিশেষ অর্থায়ন সুবিধা চালুর আহ্বান জানানো হয়েছে।

ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে জেলা ও উপজেলা শহরগুলোয় আবাসন উন্নয়ন প্রকল্পে কম সুদের ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

রিহ্যাব নেতারা আবাসন খাতকে ‘উৎপাদনশীল খাত’ হিসেবে ঘোষণা করার দাবিও জানান। তাদের ভাষ্য, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের শ্রেণিবিন্যাসে আবাসন বা নির্মাণ খাতকে অনুৎপাদনশীল হিসেবে বিবেচনা করা হয়, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

সাক্ষাৎ শেষে রিহ্যাবের পক্ষ থেকে একটি লিখিত দাবিপত্র গভর্নরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় গভর্নর মোস্তাকুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

রিহ্যাবের দাবি, প্রস্তাবিত তহবিল গঠন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হলে আবাসন খাতে বিনিয়োগ বাড়বে, নির্মাণ কার্যক্রম গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য বাসস্থান ক্রয় আরও সহজ হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দেশের ৩৭ হাজার পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

Next Post

খুরুশকুলে শুঁটকি মহালের ঘর নির্মাণে দুর্নীতি

Related Posts

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post

খুরুশকুলে শুঁটকি মহালের ঘর নির্মাণে দুর্নীতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET