সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন শুরু

Share Biz News Share Biz News
সোমবার, ২০ এপ্রিল ২০২৬.১২:২৭ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন শুরু
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১১তম কৃষি অ্যাওয়ার্ড। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই আয়োজন।
২০১৪ সালে যাত্রা শুরু করে, কৃষি অ্যাওয়ার্ড দেশের অন্যতম স্বীকৃত একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা তৃণমূল পর্যায়ের কৃষক ও উদ্ভাবক থেকে শুরু করে টেকসই এবং জলবায়ুকে সহনীয় পর্যায়ে রাখার প্রচেষ্টায় অগ্রণী প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে স্বীকৃতি প্রদান করে আসছে। গত দশ বছরে, ৮৮ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কৃষিক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার লাভ করেছে।
কৃষি এখনও বাংলাদেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তাই ১১তম আসরের মূল লক্ষ্য হলো এই প্লাটফর্মের মাধ্যমে উদ্ভাবন ও নেতৃত্বের এমন অনুকরণীয় গল্পগুলো খুঁজে বের করা যা কৃষি খাতের উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে। এ বছরের কৃষি অ্যাওয়ার্ড-এ আজীবন সম্মাননা, বর্ষসেরা কৃষক (নারী ও পুরুষ), বছরের সেরা মেধাবী সংগ্রামী (নারী ও পুরুষ), পরিবর্তনের নায়ক, সেরা কৃষি সাংবাদিকসহ মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেছেন, ‘কৃষি অ্যাওয়ার্ড এখন ১১ বছর পূর্ণ করেছে। এই পুরস্কার দেখায় যে, একই উদ্দেশ্যে কাজ করলে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারি। আমরা চ্যানেল আই-এর সঙ্গে উন্নয়নের এই যাত্রায় কাজ করতে পেরে গর্বিত এবং দেশের মানুষদের প্রতি কৃতজ্ঞ, যারা এই পুরস্কারকে দেশের জন্য প্রেরণার উৎসে পরিণত করেছে। আমাদের পুরস্কারপ্রাপ্তদের এক একজন বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করতে উদ্ভাবন ও নিষ্ঠার যথাযথ উদাহরণ।’
চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ‘চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলার মাটি ও মানুষের কথা বলে আসছে। কৃষির উন্নয়ন ছাড়া উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ কোনোভাবেই সম্ভব নয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই ধারাবাহিক পথচলা দেশের কৃষি খাতের প্রতি আমাদের গভীর দায়বদ্ধতারই প্রমাণ। আমরা অত্যন্ত গর্বিত যে, এই অ্যাওয়ার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এমন সব আলোকিত মানুষদের সম্মান জানাতে পারছি, যারা নিজেদের মেধা, ঘাম ও পরিশ্রমে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করে চলেছেন।’ চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেছেন, ‘আমাদের কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং খাদ্য নিরাপত্তার প্রকৃত যোদ্ধা। জলবায়ু পরিবর্তন, আবাদি জমি হ্রাসসহ নানা বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা যেভাবে কৃষিতে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন ঘটাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। গত দশ বছর ধরে এই অ্যাওয়ার্ড তৃণমূলের সেই অদম্য কৃষক, খামারি এবং কৃষি উদ্যোক্তাদের সাফল্যের গল্পগুলোই দেশবাসীর সামনে তুলে ধরছে। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি নতুন প্রজš§কে কৃষিপেশায় আসতে এবং ভবিষ্যতের টেকসই ও স্মার্ট কৃষি গড়তে আরও বেশি অনুপ্রাণিত করবে।’
ইতোমধ্যে ১১তম কৃষি অ্যাওয়ার্ডের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। জমা হওয়া আবেদনগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি বিশেষ জুরি প্যানেল দ্বারা মূল্যায়ন করা হবে। পর্যালোচনা শেষে, এই বছরের শেষের দিকে এক গালা অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টং দোকানের ভিনদেশি আড্ডা ও শিক্ষার নতুন হাব হওয়ার স্বপ্ন

Next Post

Related Posts

অর্থ ও বাণিজ্য

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

অর্থ ও বাণিজ্য

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

Next Post

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

সংস্কারের বড় চ্যালেঞ্জ পরিকল্পনা নয়, বাস্তবায়ন :দেবপ্রিয়

সংস্কারের বড় চ্যালেঞ্জ পরিকল্পনা নয়, বাস্তবায়ন :দেবপ্রিয়

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET