নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
আজ রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে উপসর্গ নিয়ে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে দেশে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।
প্রিন্ট করুন











Discussion about this post