মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

৯ মাসে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮৫ শতাংশ

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬.১২:৪২ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
৯ মাসে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮৫ শতাংশ
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-মার্চ) গত অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ লোকসান কমেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা; গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। মূলত আয় বাড়ার পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের ফলে কোম্পানির লোকসান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিডি ল্যাম্পসের আয় হয়েছে ১৫৪ কোটি টাকা, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালনা খাতে ব্যয় হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকা, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৬ কোটি ৯১ লাখ টাকা।
আয় বাড়ার পাশাপাশি ব্যয় কমার কারণে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কর-পরবর্তী নেট লোকসান দাঁড়িয়েছে ৮৭ লাখ টাকা। এই লোকসান গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৫ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম তিন মাসে নেট লোকসান ছিল ৫ কোটি ৭৪ লাখ টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয় ৬ টাকা ২২ পয়সা, গত অর্থবছরে যা ছিল ১২ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৯ টাকা ৯৩ পয়সা।
সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য অর্থবছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয় ১৩ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫১ টাকা ১২ পয়সা।
২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে বিডি ল্যাম্পসের ইপিএস হয় ১ টাকা ১০ পয়সা, গত অর্থবছরে যা ছিল ৮ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২৩ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮২ টাকা ৯১ পয়সা।
১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন হলো ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হলো ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৬৮ লাখ টাকা।
মোট শেয়ারসংখ্যা ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭। এর ৬১ দশমিক ৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক শূন্য তিন ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

Next Post

ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ

Related Posts

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনের সিএসই পরিদর্শন
অর্থ ও বাণিজ্য

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনের সিএসই পরিদর্শন

অর্থ ও বাণিজ্য

ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ

উত্তরা ব্যাংকের ১৯২ কোটি টাকা ব্রোকারেজ হাউজে বিনিয়োগের উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

উত্তরা ব্যাংকের ১৯২ কোটি টাকা ব্রোকারেজ হাউজে বিনিয়োগের উদ্যোগ

Next Post

ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET