বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

Share Biz Online Share Biz Online
বুধবার, ৮ অক্টোবর ২০২৫.৬:১৪ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ (বুধবার) দুপুরে প্রক্টর অফিসে ডাকা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত শুনে সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযোগ রয়েছে, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় বগুড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল শোভন সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে এক মাস ধরে উত্যক্ত করছেন। মঙ্গলবার রাতেও এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার বন্ধু সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আরাফাতকে জানান।

পরে আরাফাত অভিযুক্ত শাকিলের সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে রবিউল হাসান শান্ত নামে এক শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাজতত্ত্ব বিভাগের ওই ছাত্রী বলেন, ‘শাকিল এক মাস ধরে আমাকে ফোনে বিরক্ত করতো, পিছে পিছে ঘুরতো। বারবার নিষেধ করার পরও তিনি থামেননি। সিনিয়র হওয়ায় আমি বিষয়টি কাউকে জানাইনি। মঙ্গলবার রাতে আবার উত্যক্ত করলে আমার বন্ধুদের জানাই।’

শাহরিয়ার আরাফাত বলেন, ‘বিষয়টি জানতে শাকিলকে ফোন দিলে তিনি তিনটি মোটরসাইকেলে লোকজন নিয়ে আসেন। এরপর আমাকে মারধর করেন। উপস্থিত শিক্ষার্থীরা এসে আমাকে উদ্ধার করেন।’

অন্যদিকে আহত শিক্ষার্থী রবিউল হাসান শান্ত দাবি করেন, ‘আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলাম। কিন্তু উল্টো তারা আমাকে মারধর করে।’

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ তাদের বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম ওমরের, রসায়নে নোবেল জয়

Next Post

উত্তাল বাগেরহাট, বাসচাপায় স্কুল শিক্ষক নিহতের প্রতিবাদ

Related Posts

ছোট কোর্সই কি আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ বাঁচাবে?
শিক্ষা

ছোট কোর্সই কি আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ বাঁচাবে?

একটি ‘জাতীয় যোগ্যতা’ কাঠামো সময়ের দাবি
শিক্ষা

একটি ‘জাতীয় যোগ্যতা’ কাঠামো সময়ের দাবি

স্টেম শিক্ষায় বিজ্ঞান ও গণিত শিক্ষক সংকটের সমাধান
শিক্ষা

স্টেম শিক্ষায় বিজ্ঞান ও গণিত শিক্ষক সংকটের সমাধান

Next Post
উত্তাল বাগেরহাট, বাসচাপায় স্কুল শিক্ষক নিহতের প্রতিবাদ

উত্তাল বাগেরহাট, বাসচাপায় স্কুল শিক্ষক নিহতের প্রতিবাদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET