মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ডিম যুক্ত করতে হবে স্কুল ফিডিংয়ে : প্রাণিসম্পদ উপদেষ্টা

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫.৬:৪২ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ডিম যুক্ত করতে হবে স্কুল ফিডিংয়ে : প্রাণিসম্পদ উপদেষ্টা
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দরিদ্র ছেলে-মেয়ের পুষ্টির যোগান দিতে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আমাদের স্কুল ফিডিংয়ে দুধ দেয়া হচ্ছে, সেখানে ডিমও যুক্ত করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ পোল্ট্রিা ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সহযোগিতায় সভাটির আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন।

ফরিদা আখতার বলেন, ডিম খাবারের ক্ষেত্রে দেশের সব শ্রেণির মানুষ জড়িত। এটি উৎপাদন ও খাদ্যের সঙ্গেও সবাই জড়িত। গরুর মাংস সবাই কিনতে না পারলেও সহজেই ডিম কেনা যায়।

তিনি আরো বলেন, আমাদের ছয় বছর বয়সের মধ্যেই শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। তাই স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে। আমাদের ৮০ শতাংশ ডিম প্রান্তিক পর্যায় থেকে আসে। প্রান্তিক খামারিরা ৮০ শতাংশ ডিম উৎপাদন করে আবার গ্রামের দরিদ্র নারীরাও দু-একটি করে মুরগি পালন করে পুষ্টির যোগান দেয়।

কৃষিতে কীটনাশক ব্যবহারে মুরগি পালন হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাছাড়া হাওড়ে হাঁসের ডিমের কথা প্রচার করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, হাওড়ের হাঁসের ডিমের বিষয়ে প্রচার করতে হবে।

পুষ্টি সম্পর্কে তিনি বলেন, আমাদের কমপ্লিট ফুড সম্পর্কে আলোচনা করতে হবে। সেখানে সবজি, মাছ ও মাংসের কথাও বলতে হবে।

ক্যানসার অনেক বেড়ে গেছে। প্রায় ঘরে ঘরে নারীরা ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ডিম খেলে ক্যানসার কমে এটি প্রচার করতে হবে।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মৌসুমভেদে ডিমের দাম বাড়ে ও কমে। এ ক্ষেত্রে বিষয়টি সামনে রেখে রিপোর্ট করতে হবে। কিন্তু খাদ্যের দাম কমে না। আমাদের সাত হাতের মধ্যে সংখ্যা কমাতে হবে। কেননা এখানে খামারিরা দাম পায় না। ক্রেতাদের বেশি দাম দিতে হয়। কাওরান বাজারে এসে অনেক হাত বদলে যায়। এসব কঠোর হাতে দমন করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, ওয়াপসা বিবির সাবেক সভাপতি মসিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মাহমুদুল হাসান সিকদার।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিয়ানমারের যুদ্ধে জান্তার নতুন প্রাণঘাতী অস্ত্র ‘প্যারামোটর’

Next Post

শিক্ষাঙ্গনে শোক, আর নেই সৈয়দ মনজুরুল ইসলাম

Related Posts

ছোট কোর্সই কি আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ বাঁচাবে?
শিক্ষা

ছোট কোর্সই কি আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ বাঁচাবে?

একটি ‘জাতীয় যোগ্যতা’ কাঠামো সময়ের দাবি
শিক্ষা

একটি ‘জাতীয় যোগ্যতা’ কাঠামো সময়ের দাবি

স্টেম শিক্ষায় বিজ্ঞান ও গণিত শিক্ষক সংকটের সমাধান
শিক্ষা

স্টেম শিক্ষায় বিজ্ঞান ও গণিত শিক্ষক সংকটের সমাধান

Next Post
শিক্ষাঙ্গনে শোক, আর নেই সৈয়দ মনজুরুল ইসলাম

শিক্ষাঙ্গনে শোক, আর নেই সৈয়দ মনজুরুল ইসলাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET