সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভেনেজুয়েলায় ট্রাম্পের লক্ষ্য: মাদুরো উৎখাত ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার

Share Biz Online Share Biz Online
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫.৩:০৭ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভেনেজুয়েলায় ট্রাম্পের লক্ষ্য: মাদুরো উৎখাত ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘উপনিবেশে’ পরিণত করতে চান।

রোববার (২৬ অক্টোবর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী তারেক উইলিয়াম সাব বিবিসির ‘নিউজআওয়ার’ অনুষ্ঠানে মন্তব্য করেন।

তিনি বলেন, ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার চেষ্টা চলছে, এ বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’, এবং এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘ ‘ব্যর্থ’ অভিযানগুলোর সর্বশেষ উদাহরণ। তারেক উইলিয়াম সাবরের মতে, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মূলত দেশটির প্রাকৃতিক সম্পদ সোনা, তেল ও তামার মজুত কবজা করার একটি অজুহাত মাত্র।

ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন এবং গত সপ্তাহে তিনি বলেন, ‘সমুদ্র এখন নিয়ন্ত্রণে,’ তাই যুক্তরাষ্ট্র ‘এখন ভূমি নিয়েও ভাবছে’।

গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকার উপকূলে অভিযান চালাতে শুরু করে, এটিকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। এই কথিত মাদকবাহী বিভিন্ন নৌযানে হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

গত দুই মাসে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, গুপ্তচর বিমান, বোমারু বিমান ও ড্রোন মোতায়েন বৃদ্ধি করেছে। যদিও ওয়াশিংটন এটিকে মাদক ও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান হিসেবে বর্ণনা করছে, তবে বহু বিশ্লেষকের মতে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের এই সামরিক শক্তি প্রদর্শন এবং ভয় দেখানো।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা এসব হামলার আইনগত ভিত্তি ও প্রেসিডেন্টের হামলার নির্দেশ দেয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার বলেন, ভবিষ্যতে ‘স্থল অভিযানের’ সম্ভাবনা রয়েছে। ট্রাম্প তাকে জানিয়েছেন, এশিয়া সফর শেষে ভবিষ্যৎ সামরিক অভিযান নিয়ে তিনি কংগ্রেস সদস্যদের ব্রিফ করবেন।

ভেনেজুয়েলায় স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তারেক উইলিয়াম বলেন, ‘এটা হওয়া উচিত নয়, কিন্তু আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘অবৈধ’ মাদকবিরোধী অভিযানের পরও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সংলাপ শুরু করতে প্রস্তুত।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচন স্বাধীন ও সুষ্ঠু হয়নি বলে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বহু দেশ মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্র আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল

Next Post

বাজার সূচকের পতনে শেয়ার লেনদেন কমে তলানিতে

Related Posts

ইরান থেকে চীনা মুদ্রায় তেল কিনছে ভারত
আন্তর্জাতিক

ইরান থেকে চীনা মুদ্রায় তেল কিনছে ভারত

জামায়াত সংশ্লিষ্ট আরও ৫৮টি স্কুল দখলে নিল কাশ্মীর সরকার
আন্তর্জাতিক

জামায়াত সংশ্লিষ্ট আরও ৫৮টি স্কুল দখলে নিল কাশ্মীর সরকার

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই হরমুজে ভারতীয় জাহাজে গুলি

Next Post
বাজার সূচকের পতনে শেয়ার লেনদেন কমে তলানিতে

বাজার সূচকের পতনে শেয়ার লেনদেন কমে তলানিতে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

সংস্কারের বড় চ্যালেঞ্জ পরিকল্পনা নয়, বাস্তবায়ন :দেবপ্রিয়

সংস্কারের বড় চ্যালেঞ্জ পরিকল্পনা নয়, বাস্তবায়ন :দেবপ্রিয়

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET