বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আস্থা ফেরাতে হবে

Share Biz News Share Biz News
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬.১:৩০ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। সূচকের পতন, লেনদেন কমে যাওয়া এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা বাজারকে আরও সংকটময় করে তুলেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কয়েকটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেড-এই তিনটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকদের শঙ্কা মূলত গোটা খাতের দুর্বল ব্যবস্থাপনা ও নীতিগত অনিশ্চয়তার দিকটিই তুলে ধরছে। বিদ্যুৎ উৎপাদন খাত মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নিরবচ্ছিন্ন চুক্তির ওপর নির্ভরশীল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) শেষ হওয়ার পর অনেক ক্ষেত্রেই নবায়ন-প্রক্রিয়া ঝুলে থাকছে। ফলে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে। খুলনা পাওয়ারের ক্ষেত্রে পিপিএ শেষ হওয়ার পর ‘নো-ইলেকট্রিসিটি নো-পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি হলেও বাস্তবে বিদ্যুৎ কেনা হয়নি। এতে কোম্পানির আয় বন্ধ হয়ে পড়েছে, যা টিকে থাকার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে। একই চিত্র জিবিবি পাওয়ার লিমিটেডের ক্ষেত্রেও দেখা যায়। পিপিএ শেষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে কোনো আয় না থাকা একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানির জন্য অত্যন্ত উদ্বেগজনক। শেয়ারপ্রতি আয় কিছুটা ইতিবাচক হলেও তা প্রকৃত ব্যবসায়িক স্থিতিশীলতার প্রতিফলন নয়। লভ্যাংশ না দেওয়া এবং শেয়ারের বাজারদরের ধারাবাহিক পতন বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়িয়েছে।

বারাকা পাওয়ারের ক্ষেত্রেও ঝুঁকির ধরন ভিন্ন হলেও গভীর। সহযোগী প্রতিষ্ঠানে বড় অঙ্কের ঋণ প্রদান, দুর্বল নথিপত্র এবং পিপিএ নবায়নের অনিশ্চয়তা কোম্পানিটির আর্থিক শক্তিকে দুর্বল করছে। বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় মূল আয় বন্ধ থাকা এবং সহযোগী প্রতিষ্ঠানের লোকসান ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতাকে সীমিত করছে। যদিও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কৌশলগত প্রস্তুতির কথা বলছে, তবু বাস্তব অগ্রগতি ছাড়া এসব আশ্বাস বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যথেষ্ট নয়।

এই পরিস্থিতি কেবল কয়েকটি কোম্পানির সমস্যা নয়, বরং দেশের জ্বালানি নীতি ও পুঁজিবাজার ব্যবস্থাপনার একটি কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয়। বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে যদি দীর্ঘমেয়াদি নিশ্চয়তা ও স্বচ্ছ নীতি না থাকে, তাহলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং বাজার আরও সংকুচিত হবে। জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কাও অমূলক নয়Ñপর্যাপ্ত জ্বালানি ও স্থিতিশীল বিনিয়োগ না থাকলে অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে বহুমাত্রিকভাবে।

অতএব সরকারের উচিত দ্রুত পিপিএ নবায়ন-প্রক্রিয়া স্পষ্ট করা, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কার্যকর উদ্যোগ নেওয়া। তা না হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই ঝুঁকি ধীরে ধীরে পুরো অর্থনীতির জন্যই বড় হুমকিতে পরিণত হতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুলিশ তুমি কার : জনগণের নাকি শাসকের

Next Post

পারমাণবিক বর্জ্য সংরক্ষণে বড় বিনিয়োগের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
অর্থ ও বাণিজ্য

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

Next Post

পারমাণবিক বর্জ্য সংরক্ষণে বড় বিনিয়োগের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET