সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩ | ৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তেল নিষেধাজ্ঞা শিথিলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিলিয়ন ডলার: জেলেনস্কি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬.১২:৩৯ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
তেল নিষেধাজ্ঞা শিথিলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিলিয়ন ডলার: জেলেনস্কি
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি বাজারের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ফলে মস্কোর যুদ্ধ তহবিলে বিপুল অর্থ প্রবাহিত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, যদিও জেলেনস্কি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় এক মাসের ছাড় দেয়। এর ফলে সমুদ্রে অবস্থানরত রুশ তেলবাহী জাহাজগুলো আবারও আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ পাচ্ছে।

জেলেনস্কি তার বার্তায় বলেন, “রাশিয়ার তেলের জন্য দেওয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ—যা ইউক্রেনের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে।”

তিনি দাবি করেন, বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল বহনকারী ১১০টির বেশি ট্যাংকার সমুদ্রে রয়েছে, যেগুলোতে ১ কোটি ২০ লাখ টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে। নিষেধাজ্ঞা শিথিলের ফলে এসব তেল সহজেই বাজারজাত করা সম্ভব হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “এই তেলের মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার, যা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন হামলায় রূপ নিচ্ছে।”

সাম্প্রতিক সামরিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও বসতিতে দুই হাজার ৩৬০টির বেশি ড্রোন হামলা, এক হাজার ৩২০টির বেশি নির্দেশিত বোমা এবং প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে, উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ-এ রোববার রাতে রুশ হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রুশ তেল রপ্তানি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, “রুশ ট্যাংকারগুলোকে থামাতে হবে। তাদের বন্দরে তেল পৌঁছাতে দেওয়া যাবে না। আক্রমণকারীর তেল রপ্তানি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস, সম্মতি দিল বিএসইসি

Next Post

যুদ্ধবিরতিতেও ‘পূর্ণ শক্তি’ প্রয়োগের নির্দেশ: লেবাননে ইসরায়েলের কড়া অবস্থান

Related Posts

ওমান উপসাগরে ইরানি জাহাজে গুলি, নিয়ন্ত্রণে নিল মার্কিন নৌবাহিনী: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান থেকে চীনা মুদ্রায় তেল কিনছে ভারত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’ উপলক্ষে ঢাকায় টাউন হল মিটিং অনুষ্ঠিত

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে পাশে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় দেশ’ উদ্যোগ

বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে পাশে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় দেশ’ উদ্যোগ

ভি৭০ এফই: ভ্রমণে ব্যাটারি দুশ্চিন্তার অবসান, দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত স্মার্টফোন

ভি৭০ এফই: ভ্রমণে ব্যাটারি দুশ্চিন্তার অবসান, দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত স্মার্টফোন

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET