বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

Share Biz News Share Biz News
বুধবার, ২২ এপ্রিল ২০২৬.১:১১ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে ভোগ্যপণ্যের আমদানি ও মজুত পর্যালোচনা করে আমরা দেখেছি, এখন পর্যন্ত সেটা স্থিতিশীল রয়েছে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
গতকাল মঙ্গলবার দ্রব্যমূল্য-সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও দ্রব্যমূল্য নিয়ে বর্তমানে স্বস্তির পরিস্থিতি বিরাজ করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মধ্যে ৬৩ শতাংশই ব্যবহƒত হয় ডিজেল। ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি ট্রাক যদি ১০ টন পণ্য পরিবহন করে ঢাকা আসে, তাহলে তার প্রায় ৩০ লিটার তেল লাগে। এতে অতিরিক্ত খরচ দাঁড়ায় মাত্র ৪৫০ টাকা, যা ১০ হাজার কেজি পণ্যের ওপর এ বাড়তি খরচের প্রভাব পড়বে। সেটা নিশ্চয় খুব বেশি নয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশে তেলের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। সেখানে তুলনায় বাংলাদেশে মাত্র প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছিল।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ করে অনেকে মূল্যস্ফীতির আশঙ্কা প্রকাশ করছেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় ব্যয় খাদ্য ও বাসাভাড়া হলেও এ খাতে প্রভাব হবে খুবই সীমিত। আর নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে।
জ্বালানির দাম বৃদ্ধির পর বাজারে যদি ব্যবসায়ীরা অন্যায়ভাবে মূল্য না বাড়ান এবং ভোক্তারা অতিরিক্ত পণ্য মজুত না করেন, তাহলে সামগ্রিকভাবে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হবে না।
সয়াবিন তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাজারে দেখছি বোতলজাত সয়াবিন নেই, কিন্তু খোলা তেল পর্যাপ্ত আছে। আমরা বোতলজাত তেলের বিষয়টি নজরে রেখেছি, সেটা নিয়ে ব্যবস্থা নেব।
তিনি বলেন, কিছু পণ্যের ব্যবসা এত বড় ও মূলধননির্ভর যে সবাই এ খাতে প্রবেশ করতে পারে না। ফলে সীমিতসংখ্যক ব্যবসায়ীর হাতে এসব পণ্যের নিয়ন্ত্রণ চলে যায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণকে জিম্মি করার কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শুল্ক সুবিধার অপব্যবহার করেন অনেক ব্যবসায়ী

Next Post

আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

Related Posts

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি
অর্থ ও বাণিজ্য

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
অর্থ ও বাণিজ্য

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

Next Post
আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

ই-করপোরেট রিটার্ন চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের

ই-করপোরেট রিটার্ন চালুর প্রস্তাব ঢাকা চেম্বারের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET