বুধবার, ১৩ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভালো মানুষ গড়ার সংগ্রামই আজকের সত্যিকারের স্বাধীনতার যুদ্ধ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬.২:৩৯ অপরাহ্ণ
বিভাগ - জাতীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আল-আমিন আজাদ : বিশষ্ট লেখক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ স্যার এক প্রবন্ধে লিখেছেন “একাত্তর সালে আমরা একটা যুদ্ধ করেছিলাম। সে আমাদের স্বাধীনতা যুদ্ধ। সে যুদ্ধ ছিল বহিঃশত্র“র বিরুদ্ধে। সে ছিল স্বল্পস্থায়ী। সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। আজ আমাদের শুরু হয়েছে সত্যিকারের যুদ্ধ—বড় এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ। সেই যুদ্ধ বাইরের শত্র“র বিরুদ্ধে নয়। প্রত্যেকের ভেতরের অশুভ দানবটার বিরুদ্ধে, মিথ্যা অহমিকা -হিংসার বিরুদ্ধে  । নিজের অক্ষমতা, পাপ, ক্লেদ, লোভ ও পতনের বিরুদ্ধে এই যুদ্ধ। নিজের লালসা ও অযোগ্যতার বিরুদ্ধে এ সংগ্রাম। আজ আমাদের জাতিকে যদি বাঁচতে ও ঋদ্ধিমান হতে হয়,  ভালো মানুষের সমৃদ্ধ দেশে পরিনত হতে হয় তাহলে এ যুদ্ধে জয় করতে হবে। ”

তিনি আরো লিখেছেন রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, উত্তেজনা এবং শক্তি এক নহে। ইহারা পরস্পরবিরোধী। উত্তেজিত মুহূর্তে আমরা সবচেয়ে শক্তিহীন। এখানেও বলা হচ্ছে, রেগে গেলেন তো হেরে গেলেন। কেন হারব? কারণ সেই মুহূর্তে আমরা উত্তেজিত। তাই আমাদের যুক্তি কাজ করছে না। অথচ এর বিপরীতে যদি মনকে আমরা শান্ত ও যুক্তিপূর্ণ   ইতিবাচক – মমতা মিশিয়ে  আনতে পারি তখন মনের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এলেখাটি দৈনিক শেয়ার বিজ কড়চা পত্রিকার ঈদ সংখ্যা ২০২৬ সংখ্যায় প্রকাশিত হয়েছে। এই ঈদ সংখ্যার সম্পাদকীয়ের শিরোনামও ব্যাতিক্রম। ” ভালো মানুষ ভালো দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ “। ঈদসংখ্যায় প্রকাশিত লেখাগুলো বা সম্পাদকীয় পড়ে অনেক কিছু ভাবনার সুত্রপাত করেছে।আমার মনে হয়েছে  বর্তমান বাংলাদেশের সামাজিক ও নৈতিক বাস্তবতা তুলে ধরে “ভালো মানুষ ভালো দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ” স্লোগানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। লেখক দেখিয়েছেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়—নৈতিকতা, মানবিকতা ও শুদ্ধাচারসম্পন্ন মানুষ গড়ে তোলাই একটি সত্যিকারের উন্নত রাষ্ট্রের ভিত্তি। যুবসমাজকে কেন্দ্র করে শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও পূর্ণাঙ্গ সুস্থতা চর্চার ওপর জোর দেওয়ার বিষয়টি লেখাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। একই সঙ্গে দুর্নীতি, বৈষম্য ও সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের পথ হিসেবে “ভালো মানুষ” তৈরির ভাবনাটি পাঠকের মধ্যে ইতিবাচক চিন্তার জন্ম দেয়।

আমাদের দেশের অনেক মানুষের নেতিবাচক ভাবনা আছে, আমাদের দেশের তরুণদের নিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে, এখানে নেতৃত্ব দিবে এদেশের তরুণরা।

একসময় পুরো ইওরোপ বাংলায় উৎপাদিত বস্ত্রের জন্য অপেক্ষা করতো। আরব ও আফ্রিকায় বাংলার পণ্য ছিল খুবই আদৃত। দক্ষিণ এশীয় ও দক্ষিণ পূর্ব এশীয় দেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বাংলার বাণিজ্যের পাশাপাশি সমৃদ্ধ সংস্কৃতি দিয়েও প্রভাবিত হয়েছে। বাংলা বরাবরই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং ধরে রেখেছে।

সতের এবং আঠারো শতকে বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল। বাংলার ভূখণ্ড ছিল কৃষি ও শিল্পের মূলকেন্দ্র। পশ্চিমি সমাজের ধনী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা। উর্বর ভূমি, অপরিমেয় কৃষিপণ্য, কম খরচে ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে মোঘল সামরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠে সুবা বাংলা। সুবা শব্দের অর্থ প্রদেশ। বাংলা স্বয়ংসম্পূর্ণ থাকায় তার কোনো চাহিদা ছিল না। এ কারণে যারাই বাংলায় বাণিজ্য করতে আসতেন তাদের কোনো পণ্যের বদলে মূলত সোনা রুপা নিয়ে আসতে হতো। ফলে বাংলা থেকে পণ্য রফতানি করতে হলে ইওরোপিয়ান, এশিয়ান বা ভারতীয় নাগরিক যিনিই হোন না কেন, তাকে সোনা রুপা বা নগদ অর্থে তা পরিশোধ করতে হতো।

(সংবাদকর্মী)

 

ভালো মানুষ ভালো দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালো মানুষ ভালো দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ

Next Post

কী খাবেন? কেন খাবেন?

Related Posts

জাতীয়

ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যমুক্ত রাষ্ট্র

সংবাদপত্রের মার্কেটিংয়ের দুই যুগ
জাতীয়

সংবাদপত্রের মার্কেটিংয়ের দুই যুগ

হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার: সিপিবি
জাতীয়

হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার: সিপিবি

Next Post

কী খাবেন? কেন খাবেন?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত: পোস্টাল ভোট

ইসির ৫০০ কোটি টাকার প্রকল্প উঠছে একনেকে

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET