বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা চামড়া শিল্পে: শিল্পমন্ত্রী

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৭ মে ২০২৬.৪:০৪ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা চামড়া শিল্পে: শিল্পমন্ত্রী
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের চামড়া শিল্পে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই সম্ভাবনাময় খাতকে অবহেলা করা যাবে না। যথাযথ পরিকল্পনা, পরিবেশগত কমপ্লায়েন্স ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে চামড়া শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

আজ রোববার (১৭ মে) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন সংস্থা, গবেষক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে চামড়া শিল্প খাতের উন্নয়ন ও কর্মপরিকল্পনা প্রণয়নে গঠিত টাস্কফোর্সের নবম সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন শেখ ফরিদুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, বেজা, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (রেপিড) এবং চামড়া শিল্প মালিকদের সংগঠনের প্রতিনিধিরা।

শিল্পমন্ত্রী বলেন, “চামড়া খাত ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনাময় একটি খাত। এখানে অর্থ বিনিয়োগ করলে প্রচুর রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, এই খাতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করলে ৫০০ থেকে ১ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

তিনি জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় যথাযথ পরিকল্পনার অভাব ছিল। ফলে স্থানান্তর কার্যক্রম পুরোপুরি কার্যকর হয়নি। অনেক কারখানাই সাভারে স্থানান্তরিত হয়নি এবং পরিবেশগত মান বজায় রাখতেও ঘাটতি রয়ে গেছে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চামড়া পণ্যের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অন্যতম কারণ হলো কমপ্লায়েন্সের অভাব। দেশে উৎপাদিত চামড়ার মাত্র দশমিক ২৬ শতাংশ রপ্তানি হয় উল্লেখ করে তিনি বলেন, এই রপ্তানি অন্তত ২০ গুণ বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি ক্রেতারা ‘নন-কমপ্লায়েন্ট’ কারখানার পণ্য কিনতে আগ্রহ দেখান না। তাই পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে আধুনিক চামড়া শোধনাগার গড়ে তোলা জরুরি। এজন্য সাভারের সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) পুরোপুরি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, “সিইটিপিকে শতভাগ কার্যকর করতে প্রয়োজনীয় টেকনিক্যাল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে।”

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা অভিযোগ করেন, বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে বনভূমি দখল করে ট্যানারি স্থাপনের অভিযোগে ইউরোপীয় ক্রেতারা বাংলাদেশ থেকে চামড়া কিনতে অনাগ্রহী। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ও পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তৈরি পোশাক শিল্পের পর চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত হতে পারে। তবে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই এ খাতকে এগিয়ে নিতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৮৬৮ কোটি টাকা

Next Post

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১৭

Related Posts

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন
অর্থ ও বাণিজ্য

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

Next Post
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১৭

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিলেটে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিলেটে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, ইবি ছাত্রদল নেতার অডিও ফাঁস

মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, ইবি ছাত্রদল নেতার অডিও ফাঁস

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET