বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৪ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গাজীপুরকে কর্মসংস্থানের মডেল জেলা করতে চাই : অ্যাডভোকেট এলিস

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬.৮:০৩ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গাজীপুরকে কর্মসংস্থানের মডেল জেলা করতে চাই : অ্যাডভোকেট এলিস
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেছেন, সমবায় খাতকে টেকসই ও শক্তিশালী করতে হলে সমবায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইনগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করতে হবে। তিনি বলেন, সমবায় আন্দোলনকে জনকল্যাণমুখী ও উৎপাদনমুখী ধারায় পরিচালিত করতে পারলে গাজীপুর জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গাজীপুর ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমবায়ীদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস আরও বলেন, ‘গাজীপুর জেলার প্রতিটি সমবায় সমিতিকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আওতায় এনে সমবায়ীদের অধিকার সংরক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, বর্তমানে অনেক সমবায় সমিতি বিভিন্ন আইনি জটিলতা, নীতিগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে কাঙ্ক্ষিতভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এসব সমস্যা সমাধানে সময়োপযোগী সমবায় আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের বাস্তবমুখী সংস্কার জরুরি। মতবিনিময় সভার আলোচনার মাধ্যমে সমবায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের কাছে তা তুলে ধরা হবে।

অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস আরও বলেন, সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমবায়ের মূলনীতি অনুসরণ করে সদস্যদের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এ খাত দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. কামরুজ্জামান বলেন, সরকার সমবায় খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা, ছায়াবীথি গৃহ উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও গাজীপুর ক্লাবের সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক জসীমউদ্দীন, ঢাকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি নজরুল ইসলাম তালুকদার এবং গাজীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি সানাউল্লাহ।

বক্তারা বলেন, সমবায় খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও দক্ষ ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার, সমবায় সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

Next Post

পুঁজিবাজারে আসছে ‘স্কেসএক্স’, ট্রিলিয়নেয়ার হতে পারেন মাস্ক

Related Posts

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ
সারা বাংলা

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ

জামায়াত নেতার বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, এলাকায় ক্ষোভ
সারা বাংলা

জামায়াত নেতার বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, এলাকায় ক্ষোভ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর তদন্ত কমিটি গঠন
সারা বাংলা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর তদন্ত কমিটি গঠন

Next Post
পুঁজিবাজারে আসছে ‘স্কেসএক্স’, ট্রিলিয়নেয়ার হতে পারেন মাস্ক

পুঁজিবাজারে আসছে ‘স্কেসএক্স’, ট্রিলিয়নেয়ার হতে পারেন মাস্ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরও দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরও দুই ক্রেতা

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিটে আইপিডিসি

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিটে আইপিডিসি

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET