নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির আগে আজ শনিবারও দেশের শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২৩ মে ও আগামীকাল ২৪ মে শেয়ারবাজার খোলা থাকবে।
এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার ও রোববার সাধারণ কর্মদিবস হিসেবে অফিস ও ট্রেডিং কার্যক্রম স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
তবে ঈদুল আজহার সরকারি ছুটি উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ডিএসইর সব ধরনের অফিস ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একই সময়ে সিএসইতেও লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম স্থগিত থাকবে।
ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও নিয়মিত সময়সূচি অনুযায়ী শেয়ারবাজারের লেনদেন ও অফিস কার্যক্রম শুরু হবে।
প্রিন্ট করুন









Discussion about this post