নিজস্ব প্রতিবেদক : প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছিল স্থানীয় সরকার বিভাগ।
নির্ধারিত সময় অনুযায়ী তার ওই নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মোহাম্মদ এজাজের স্থলে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post