মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নেতানিয়াহুর ভাষণের আগে ওয়াকআউট প্রসঙ্গে হামাস

ইসরায়েলের ‘একঘরে’ হওয়ার ইঙ্গিত

Share Biz News Share Biz News
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫.১:৩৮ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইসরায়েলের ‘একঘরে’ হওয়ার ইঙ্গিত
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘে শুক্রবার ভাষণের আগে বিভিন্ন প্রতিনিধিদলের ব্যাপক ওয়াকআউট গাজা যুদ্ধের ফলে ইসরায়েলের ‘একঘরে’ হয়ে পড়ার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছে হামাস। খবর: এএফপি।

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নুনু এক বিবৃতিতে বলেন, ‘নেতানিয়াহুর ভাষণ বয়কট করা ইসরায়েলের ‘একঘরে’ হয়ে পড়া ও তাদের ধ্বংসাত্মক যুদ্ধের পরিণতির একটি বহিঃপ্রকাশ।’

নেতানিয়াহু যখন সাধারণ পরিষদের মঞ্চে উঠলেন, তখন বেশ কয়েকটি প্রতিনিধিদল ওয়াক আউট করে। ইচ্ছাকৃতভাবে প্রতিবাদ হিসেবে তারা ওয়াকআউট করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী ছিলেন দিনের প্রথম বক্তা।

এছাড়া হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশক বলেন, নেতানিয়াহুকে ঘিরে এখন শুধু একদল চিয়ারলিডার দলই আছে, যারা জাতিসংঘের সভাকক্ষে ঢুকে শুধু গণহত্যার পক্ষে হাততালি দিয়েছে।

এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুর বিরুদ্ধে ‘মিথ্যা ও স্পষ্টভাবে গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও গাজায় পরিকল্পিতভাবে অনাহার সৃষ্টিকে অস্বীকার’ করার অভিযোগ তোলে; যা তার ও ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে।

ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক রাখা জিম্মিদের ইঙ্গিত করে হামাস বলেছে,  ‘যদি তিনি সত্যিই তার বন্দিদের প্রতি যত্নবান হতেন, তাহলে তিনি গাজার নৃশংস বোমা হামলা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতেন। কিন্তু এর পরিবর্তে তিনি মিথ্যা কথা বলছেন এবং তাদের জীবন বিপন্ন করে চলেছেন।’

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ২৫১ জন জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক রয়েছেন এবং ইসরায়েলি সেনাবাহিনীর মতে, এদের মধ্যে ২৫ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

জাতিসংঘে তার ক্ষুব্ধ ভাষণে নেতানিয়াহু গাজায় ‘গণহত্যা’ এবং ‘অনাহার’কে কৌশল হিসেবে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

তিনি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতাও করেন এবং সম্প্রতি ইউরোপীয় কয়েকটি দেশের এই স্বীকৃতিকে ‘ইসরায়েলকে জাতীয় বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া’ ও হামাসকে পুরস্কৃত করার সঙ্গে তুলনা করেছেন।

হামাস বলেছে, নেতানিয়াহুর ভাষণ বয়কট করা ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে বৈশ্বিক সংহতির ক্রমবর্ধমান প্রমাণ।’

ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী বার্তা সংস্থা এএএফপি জানায়,  ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের ইসরাইলে হামলায় এক হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক  নাগরিক।

জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

১৮ নার্সারি স্কুলের ৮ হাজারের বেশি শিশুর তথ্য চুরি

Next Post

কমছে বিল-বন্ডের সুদ, বাড়ছে আমানতের সুদহার

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

দাপট দেখানোর পরদিনই পতনে বীমা খাত

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

Next Post
কমছে বিল-বন্ডের সুদ, বাড়ছে আমানতের সুদহার

কমছে বিল-বন্ডের সুদ, বাড়ছে আমানতের সুদহার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET