মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কমছে বিল-বন্ডের সুদ, বাড়ছে আমানতের সুদহার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫.১১:২০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, পুঁজিবাজার, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কমছে বিল-বন্ডের সুদ, বাড়ছে আমানতের সুদহার
1.2k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হলেও অনেক ব্যাংক প্রত্যাশিত পরিমাণে আমানত সংগ্রহে ব্যর্থ হচ্ছে। আস্থার সংকটে ভুগছে কিছু ব্যাংক, ফলে তারা উচ্চ সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে ব্যাংকগুলো।

এদিকে, সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার দ্রুত কমছে। এক সময় যেখানে এই সিকিউরিটিজে সুদহার ১২ শতাংশের ওপরে ছিল, এখন তা কমে ১০ শতাংশের ঘরে নেমে এসেছে। তবে একই সময়ে বেশ কিছু ব্যাংক আমানতের ওপর আগের তুলনায় বেশি সুদ দিচ্ছে।

সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩০টিরও বেশি ব্যাংক এখনো দুই অঙ্কের সুদে আমানত নিচ্ছে। বিশেষ করে, কিছু বেসরকারি ব্যাংক ১২ শতাংশের বেশি সুদ অফার করছে। তবে কিছু ব্যাংকের আর্থিক সংকট ও সময়মতো অর্থ ফেরত না দেওয়ার খবর জানাজানি হওয়ায় আমানতকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। ফলে অনেকেই তাদের অর্থ নিরাপদ বিবেচনায় সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছেন। এই পরিস্থিতিতে সুদ বাড়িয়েও কিছু ব্যাংক আমানত টানতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের আগস্টে এক বছরের বেশি মেয়াদি আমানতে ব্যাংকগুলো গড়ে ৯.৭০ শতাংশ সুদ দিয়েছে, যা জুলাইয়ে ছিল ৯.৬৮ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আগস্টে গড়ে ৯.৪৪ শতাংশ সুদ দিয়েছে, আগের মাসে যা ছিল ৯.৩৯ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর সুদহার সামান্য কমে ৮.৪৮ থেকে ৮.৪৬ শতাংশে নেমেছে। বেসরকারি ব্যাংকগুলো আগস্টে গড়ে ৯.৯১ শতাংশ সুদ দিয়েছে, যা জুলাইয়ে ছিল ৯.৮৯ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর সুদহারও ৭.০৮ শতাংশ থেকে বেড়ে ৭.২৩ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, বিনিয়োগে স্থবিরতা এবং ঋণের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি রেমিট্যান্স ও বৈদেশিক ঋণের প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বাড়তি ডলার কিনে টাকায় রূপান্তর করছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৭৪ কোটি ডলার কেনার মাধ্যমে বাজারে প্রায় ২১,৫০০ কোটি টাকা সরবরাহ করা হয়েছে। অতিরিক্ত তারল্য থাকায় ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে, ফলে প্রতি নিলামেই অতিরিক্ত আবেদন জমা পড়ছে। এই চাহিদা বৃদ্ধির ফলে সরকারের সুদ কমানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে ৯১ দিনের ট্রেজারি বিলে সুদহার ছিল ১১.৯৪ শতাংশ, যা আগস্টে নেমে এসেছে ১০.১৩ শতাংশে। ১৮২ দিনের বিলের হার ১১.৯৮ থেকে কমে ১০.৩২ শতাংশে এবং এক বছরের বিলে ১২.০১ শতাংশ থেকে কমে ১০.৩০ শতাংশে নেমেছে। একইভাবে দুই বছর মেয়াদি বন্ডের সুদহার জুনে ছিল ১২.২০ শতাংশ, আগস্টে তা কমে হয়েছে ১০.১৪ শতাংশ। সর্বোচ্চ মেয়াদি বন্ডের হারও ১২.৪৪ শতাংশ থেকে কমে ১০.২১ শতাংশে নেমে এসেছে।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইসরায়েলের ‘একঘরে’ হওয়ার ইঙ্গিত

Next Post

দুবাইয়ে এমিরেটস প্রধান কার্যালয়ে আইসিসি’র নারী ম্যাচ কর্মকর্তা দল

Related Posts

শীর্ষ খবর

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি
শীর্ষ খবর

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

দাপট দেখানোর পরদিনই পতনে বীমা খাত

Next Post
দুবাইয়ে এমিরেটস প্রধান কার্যালয়ে আইসিসি’র নারী ম্যাচ কর্মকর্তা দল

দুবাইয়ে এমিরেটস প্রধান কার্যালয়ে আইসিসি’র নারী ম্যাচ কর্মকর্তা দল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET