শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কাঁচা দুধের তৈরি চিজেও থাকতে পারে বার্ড ফ্লু ভাইরাস

Share Biz Online Share Biz Online
বুধবার, ৫ নভেম্বর ২০২৫.৫:৪১ অপরাহ্ণ
বিভাগ - স্বাস্থ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কাঁচা দুধের তৈরি চিজেও থাকতে পারে বার্ড ফ্লু ভাইরাস
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : কাঁচা দুধে তৈরি কিছু চিজে মারাত্মক বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন১) দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে পারে নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এতে অপরিশোধিত দুগ্ধজাত পণ্য খাওয়ার মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

গত ৮ অক্টোবর নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত কর্নেল বিশ্ববিদ্যালয় নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, সংক্রমিত গাভীর দুধ থেকে তৈরি চিজে এইচ৫এন১ ভাইরাস শুধু টিকে থাকে না, বরং পনির তৈরির পুরো প্রক্রিয়া ও ১২০ দিন পর্যন্ত সংরক্ষণকালেও সক্রিয় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) যেখানে চিজ নিরাপদ রাখতে ন্যূনতম ৬০ দিনের সংরক্ষণের নিয়ম দিয়েছে, সেখানে এই ভাইরাস তার দ্বিগুণ সময় পরও টিকে থাকতে সক্ষম বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে গবেষণায় আরও বলা হয়েছে, উচ্চ অম্লত্ব বা কম পিএইচযুক্ত চিজ যেমন ফেটা (পিএইচ ৪ দশমিক ৬ বা কম) তে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ, অম্লীয় পরিবেশ ভাইরাস নিষ্ক্রিয় করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

গবেষণার সিনিয়র লেখক ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন কলেজের ভাইরোলজিস্ট অধ্যাপক দিয়েগো ডিয়েল বলেন, আমরা এই গবেষণায় দেখতে চেয়েছি, এইচ৫এন১ ভাইরাস কাঁচা দুধের চিজে কতটা স্থিতিশীল থাকে। আগের গবেষণায় আমরা দেখেছি, সংক্রমিত গাভীর দুধে ভাইরাসের উপস্থিতি অনেক বেশি এবং তা রেফ্রিজারেটরে রাখলেও দীর্ঘ সময় বেঁচে থাকে।

সহলেখক ও দুগ্ধজাত পণ্যের মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ নিকোল মার্টিন বলেন, এই গবেষণা দুগ্ধশিল্পের জন্য সময়োপযোগী তথ্য দিয়েছে। এতে কাঁচা দুধ থেকে তৈরি চিজের ঝুঁকি কমানোর উপায় বের করা সম্ভব হবে।

গবেষকেরা পরামর্শ দিয়েছেন, চিজ তৈরির আগে দুধ পরীক্ষা করা বা হালকা তাপ প্রয়োগ (যা পাস্তুরাইজেশনের নিচে) ব্যবহার করা যেতে পারে। এতে ভাইরাস নিষ্ক্রিয় হবে, কিন্তু কাঁচা দুধের চিজের বিশেষ গুণও বজায় থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা কাঁচা দুধজাত খাদ্য নিরাপত্তা মানদণ্ড পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বার্ড ফ্লু ভাইরাসের এমন স্থায়িত্ব ভোক্তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ১০ জনের

Next Post

দ্রুতই প্রাথমিকে ১০ হাজার ২১৯ জন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

Related Posts

স্বাস্থ্য

এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যা জানা জরুরি

স্বাস্থ্য

অমূল্য খাদ্য উপাদান সয়াবিন

স্বাস্থ্য

নিরাপদে ওজন কমানোর কার্যকর ৭ টিপস

Next Post
দ্রুতই প্রাথমিকে ১০ হাজার ২১৯ জন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

দ্রুতই প্রাথমিকে ১০ হাজার ২১৯ জন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সীমিত সক্ষমতায় চলছে ইস্টার্ন রিফাইনারি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ হচ্ছে

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET