শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

Share Biz News Share Biz News
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬.১:৫১ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সাড়ে ৩টায় দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর রেল হেড ডিপোতে এই ডিজেল আসতে শুরু করেছে।
সূত্র জানায়, সবশেষ গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে আট হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। এর আগে গত মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন ডিজেল। সব মিলিয়ে মার্চ থেকে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।
ডিপো কর্তৃপক্ষ বলেছে, পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসতে সময় লাগবে আনুমানিক ৫০ ঘণ্টা। এই তেল আসা শেষ হলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে গতকাল শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রেখেছে ডিপো কর্তৃপক্ষ।
চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট পাঁচ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে বলে ডিপোর সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

Next Post

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

Related Posts

সীমিত সক্ষমতায় চলছে ইস্টার্ন রিফাইনারি মন্ত্রণালয়
শীর্ষ খবর

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ হচ্ছে

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট
শীর্ষ খবর

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
দিনের খবর

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

Next Post
হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সীমিত সক্ষমতায় চলছে ইস্টার্ন রিফাইনারি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ হচ্ছে

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET