নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে দিনের লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো— তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এপেক্স ফুটওয়ার, স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ, আমান ফীড, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
প্রিন্ট করুন











Discussion about this post